
ইসরাইলে পৌঁছানোর দুটি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে তেল আবিবগামী ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইট ফিরে আসতে বাধ্য হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলোতে দেখা গেছে, 'ইওয়াই৫৯৯' ফ্লাইটটি ঘুরে দাঁড়ানোর আগে পশ্চিম দিকে যাওয়ার দুটি চেষ্টা করেছিল—একবার সৌদি আরবের আকাশসীমার ওপর দিয়ে এবং অন্যবার বাহরাইনের দিকে।
সংবাদমাধ্যম ওয়াইনেট-এ উদ্ধৃত ইতিহাদের এক বিবৃতিতে বলা হয়েছে, উড়োজাহাজটিকে 'সৌদি আরবের আকাশসীমায় ফ্লাইটের পথ পরিবর্তন করতে হয়েছিল। বিকল্প পথে যাত্রা সম্পন্ন করার মতো পর্যাপ্ত জ্বালানি উড়োজাহাজটিতে না থাকায় এবং তেল আবিব অভিমুখে যাত্রা অব্যাহত রাখলে বিমান চলাচল বিধিমালা অনুযায়ী ক্রুদের নির্ধারিত কর্মঘণ্টা ও বিশ্রামের সময়সীমা অতিক্রম হয়ে যেত বলে উড়োজাহাজটিকে আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়।'
সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরব এবং বাহরাইন—উভয় দেশই ইরানি হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
এছাড়াও পাশাপাশি ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে সৌদি আরব ইয়েমেনে ইরান-সমর্থিত হাউছিদের (হুতি) সাম্প্রতিক হামলারও মুখে পড়েছে।
সূত্র : টাইমস অব ইসরাইল
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









