লোড হচ্ছে...
রেগুলেটর নির্মাণে ব্যয়ের যৌক্তিকতা যাচাইয়ের জন্য প্রতিটির নকশা, গেটের সংখ্যা, পানিপ্রবাহের ধারণক্ষমতা, ভিত্তির গভীরতা ও নির্মাণসামগ্রীর পরিমাণ জানা জরুরি। কারণ সব রেগুলেটরের আকার ও কারিগরি বৈশিষ্ট্য এক নয়। পৃথক ব্যয় বিবরণী ছাড়া গড় ব্যয় দিয়ে প্রকৃত ব্যয়ের যৌক্তিকতা নির্ধারণ করা সম্ভব নয়।
১ দিন আগে

কক্সবাজার থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে চকরিয়ায় রশিদ আহমেদ নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বিস্তারিত পড়ুন সংবাদের ভেতরে।
১ দিন আগে

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে বেরিয়ে আসা গ্যাসে সৃষ্ট আগুন চার দিন ধরে জ্বলছে। গ্যাসের উৎস, প্রকৃতি ও মজুতের পরিমাণ এখনো নিশ্চিত না হলেও প্রাথমিক পর্যবেক্ষণে গ্যাসের সাথে তেলজাতীয় পদার্থ থাকার সম্ভাবনাও বিবেচনা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
৩ দিন আগে

কক্সবাজার জেলার রামুতে বজ্রপাতে রাবার বাগান শ্রমিক আকতার হোসেনের (৪০) মৃত্যু হয়েছে।
৭ দিন আগে

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
৭ দিন আগে

কক্সবাজার-ঢাকা আন্তঃনগর ট্রেনের চকোরিয়া স্টেশনে যাত্রাবিরতির দাবিতে চকরিয়া রেলস্টেশনে আট উপজেলার মানুষের এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৭ দিন আগে

রোববার (২৫ অক্টোবর) রাতে কক্সবাজারের আকাশে উড়তে থাকে একের পর এক ফানুস। কোনোটিতে আঁকা ছিল ধর্মীয় প্রতীক, আবার কোনোটিতে লেখা ছিল শান্তির বাণী। ফানুসের বর্ণিল আলোয় আলোকিত হয়ে ওঠে রাতের আকাশ।
৮ দিন আগে

‘ঢাকা থেকে কক্সবাজার রুটে ট্রেনের ব্যাপক চাহিদা থাকলেও লোকোমোটিভ ও কোচের স্বল্পতার কারণে এতদিন পর্যাপ্ত ট্রেন চালানো সম্ভব হয়নি। যাত্রীদের সুবিধা বাড়াতে নতুন ট্রেন চালুর উদ্যোগ নেয়া হয়েছে। মহানগর প্রভাতী চালুর মধ্য দিয়ে এ রুটে ট্রেন চলাচলে নতুন সুযোগ তৈরি হবে।’
৮ দিন আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১৫.০° উত্তর অক্ষাংশ এবং ৮৯.৮° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। গত মধ্যরাতে এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৫৫ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
৮ দিন আগে

আগুনের খবর পেয়ে দ্রুতই নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট সেখানে উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে এতে কেউ হতাহত হননি।
১১ দিন আগে

কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ আরো এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে।
১১ দিন আগে

মতবিনিময়কালে কক্সবাজারের ভৌগোলিক বৈশিষ্ট্য, প্রাকৃতিক পরিবেশ ও পর্যটন সম্ভাবনা বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেয়া হয়। এ সময় ভূমির পরিকল্পিত ব্যবহার, অবকাঠামোগত উন্নয়ন, প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ সংরক্ষণ এবং পর্যটননির্ভর এলাকার টেকসই উন্নয়নসহ নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট দফতরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
১৩ দিন আগে

কক্সবাজারের মেরিনড্রাইভ সংলগ্ন হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দু’জন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
১৩ দিন আগে

রোববার (১৮ অক্টোবর) বেলা ৩টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো: মেনহাজুল আলম।
১৬ দিন আগে

শনিবার সকালের দিকে আগুনের ঘটনায় একই পরিবারের ছয়জনসহ মোট ১০ জন নিহত হয়েছেন। এছাড়া, আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরো ছয়জন।
১৭ দিন আগে

আজ তাদের ফিরে আসার কথা ছিল। কিভাবে আগুন লাগলো জানি না। আমার স্ত্রী, সন্তানসহ পরিবারের ছয়জন মারা গেছে। এর বেশি কিছু বলার মতো অবস্থায় নেই।
১৭ দিন আগে

শনিবার অগ্নিকাণ্ডের সময় বাকি ১০ জনের মধ্যে তিনজন জানালা ভেঙে বাইরে বের হতে সক্ষম হলেও বাকি সাতজন বের হতে পারেনি।
১৭ দিন আগে

এদিকে, টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
১৭ দিন আগে

পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, রোহিঙ্গাদের জীবনযাপন, মানবিক সহায়তা কার্যক্রম এবং প্রত্যাবাসন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।
১৯ দিন আগে

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে ইতোমধ্যে কথা হয়েছে। আশা করা হচ্ছে, নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর সময় পাওয়া যাবে। বিমানবন্দরটির প্রধানমন্ত্রী করবেন উদ্বোধন।
২২ দিন আগে


