আইপিএল, মোস্তাফিজ,
আইপিএলকে না বললেন মোস্তাফিজ। সংগৃহীত
ads

গত আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। তবে রাজনৈতিক কারণে শেষমেশ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা হয়নি তার। এবারের আসরের মিনি নিলামে নাম লেখাননি এই বাংলাদেশী পেসার।

নিলামের তালিকা ও মোস্তাফিজের অনুপস্থিতি

ক্রিকইনফো আইপিএলের মিনি নিলামে নাম লেখানো ক্রিকেটারদের একটি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা থেকেই জানা গেছে, আসন্ন আসরের নিলামে নেই মোস্তাফিজুর রহমান।

এ বছরের শুরুতে আইপিএলে মোস্তাফিজুর রহমানকে নিয়ে বেশ আলোচনা হয়েছিল। নিলাম থেকে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত এই বাংলাদেশি পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।

বিশ্বকাপ বিতর্ক ও নাহিদ রানার নাম না থাকা

ওই ঘটনার রেশ আরো দূর গড়ায়। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেয়ার দাবি তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশই নেয়নি দলটি।

এবারের আইপিএলের নিলামে নাম লেখানো বাংলাদেশীদের তালিকায় আরো একজনের অনুপস্থিতি চোখে পড়ার মতো। তিনি হলেন নাহিদ রানা। সবশেষ ভারত সফরে তাকে নিয়ে বেশ আলোচনা ছিল। তবে তিনিও এবার এই নিলামে নাম লেখাননি, হেঁটেছেন পূর্বসূরির দেখানো পথে।

নিবন্ধিত ১২ বাংলাদেশী ও নিলামের পরিসংখ্যান

নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। 

তারা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মো: রুবেল ও তাসকিন আহমেদ।

এবারের নিলামের প্রাথমিক তালিকায় আছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার। এর মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। এর মধ্যে বিদেশি খেলোয়াড়ের জন্য রাখা হয়েছে ২৫টি জায়গা।