
রাজধানীর উত্তরায় দক্ষিণখান থানা এলাকায় মাদককারবারের আধিপত্যের জেরে ছনি আক্তার (৩০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টর সংলগ্ন রেলগেটে এ ঘটনা ঘটে।
মৃত ছনির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফইম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্র জানিয়েছে, নিহত নারীর মাদককারবারের সাথে সংশ্লিষ্টতা রয়েছে।
থানা সূত্রে জানা গেছে, মাদককারবারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আট থেকে দশ জন দুর্বৃত্ত এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। রাত সাড়ে ৮টার দিকে ছনিকে কুপিয়ে রক্তাক্ত করে চলে যায় দুর্বৃত্তরা। এ সময় তার দুই পায়ে ও গলায় আঘাতের চিহ্ন দেখা যায়।
অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানায় পুলিশ। তবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








