
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে স্কাউটিংয়ের বিকল্প নেই।’
তিনি বলেন, ‘সমাজের তরুণরা শিশুকাল থেকেই স্কাউটিংয়ের মাধ্যমে শৃঙ্খলার মধ্যে বেড়ে উঠলে তাদের জীবন স্বাভাবিকভাবে গড়ে উঠবে। একইসাথে সমাজের নানা অনিয়ম ও বৈষম্য থেকে নিজেদের রক্ষা করতে পারবে।’
শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ত্রাণমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতির মধ্যে দায়িত্ব গ্রহণ করেছে। এরপরও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের জীবনযাত্রা স্বাভাবিক করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মানুষের কষ্ট লাঘবে বিভিন্ন স্তরে দিনরাত কাজ করা হচ্ছে। আমরা আশা করছি, দেশবাসী স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে।’
তিনি বলেন, ‘আমরা ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দিচ্ছি মানুষের সক্ষমতা তৈরির জন্য। উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের আয় বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে সরকার।’
ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ডিসি) রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, রাষ্ট্রপতির একান্ত সচিব আবু আউয়াল ও দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নুর মোহাম্মদ আ: রাজ্জাক।
তৃতীয় কাব ক্যাম্পুরির কো-অর্ডিনেটর আক্তারুজ্জামান সাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) শুকরিয়া পারভীন, নীলফামারীর জেলা প্রশাসক (ডিসি) হুমায়ুন কবির, দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মো: জাহাঙ্গীর আলম, রংপুরের জেলা প্রশাসক (ডিসি) ইশরাত জাহান, কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) অন্নপূর্ণা দেবনাথ, লালমনিরহাটের জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ রাশেদ হক প্রধান ও গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) ড. মনিরুজ্জামান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








