
কক্সবাজার অফিস
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরো দু’জন। আহতদের মধ্যে মা ও তার শিশু সন্তান রয়েছে। তাদের আশঙ্কাজনক অবস্থায় রামু উপজেলা হাসপাতালে নেয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কক্সবাজার অভিমুখী হানিফ পরিবহনের বাস ও বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়।
নিহতের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চকরিয়ার খুটাখালী এলাকার জসিম উদ্দিন (৫৫), খুটাখালী নলবনিয়া এলাকার সাহাব উদ্দিন ও বান্দরবানের লামা উপজেলার ফকিরাখোলা এলাকার সাইফুল ইসলাম। ঈদগাঁও থানার ওসি সিফাতুল মাজদার বলেন, কক্সবাজারগামী হানিফ পরিবহনের সাথে চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোরিকশার পাঁচ যাত্রী গাড়ির নিচে চাপা পড়ে নিহত হন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









