খুলনায় গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত
ads

 নয়া দিগন্ত ডেস্ক

খুলনার দৌলতপুরে গুলিবিদ্ধ হয়ে আবদুল হালিম নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় তাকে দুর্বৃত্তরা গুলি করে। মাথা ও বুকে গুলিবিদ্ধ হালিম পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আবদুল হালিম নগরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের রাজনীতির সাথেও জড়িত ছিলেন বলে জানা গেছে। তার বাড়ি ওই ওয়ার্ডের উত্তর দেয়ানা এলাকায়।
দৌলতপুর থানার ওসি মুরাদুল ইসলাম বলেন, কল্পতরু মার্কেটের পূর্ব পাশে সড়কের ওপর আবদুল হালিমকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। তার মাথা ও বুকে গুলি লাগে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।