
মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে চতুর্থ দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভরত পোষাক কারখানার শ্রমিকদের সাথে বিএনপির কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
আজ সোমবার (২ নভেম্বর) সকাল ৭ টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ইন্টারস্টপ এপারেলস লিমিটেড কারখানার সামনে এবং সফিপুর আনসার ভিডিপি অ্যাকাডেমির সামনে বিক্ষুব্ধ শ্রমিকরা অবরোধ করে রেখেছে। আজও কোনাবাড়ি, শফিপুর, মৌচাক ও চন্দ্রা এলাকার অন্তত: অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার এসব ঘটনায় পুলিশের পাশাপাশি বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও মহাসড়কে সরব উপস্থিতি লক্ষ করা যায়া। তারা সরকারের পক্ষে স্লোগান দেয় এবং শ্রমকিদের ধাওয়া করে এবং শ্রমিকদের লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়ে। সফিপুর ও পল্লীবিদ্যুৎ বাসষ্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশ-বিজিবির যৌথ প্রচেষ্ঠায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
গাজীপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন জানান, শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবির প্রেক্ষিতে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২১ জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে বিজিবি সদস্যবৃন্দ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যে শক্ত অবস্থান নিয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








