গোয়াইনঘাটে ভাইয়ের হাতে ভাই খুন
ads

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
সিলেটের গোয়াইনঘাটে বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়া কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আমির হোসেনকে (২৪) গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর (দুভাগ) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের ময়না মিয়ার ছেলে এবং অভিযুক্ত আমির হোসেন একই গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে ও তার চাচাতো ভাই।
জানা যায়, বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়া নিয়ে প্রথমে জাহাঙ্গীর আলম ও আমির হোসেনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় আমির হোসেনের মা আম্বিয়া বেগমকে ভুক্তভোগীর পক্ষের লোকজন হাতে কোপ দেন।