
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদতা
ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা হত্যার ঘটনায় পাঁচ দিন পর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত রোববার নিহত রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলাটি করেন।
মামলায় ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে প্রধান আসামি করে ৯৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরো ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান। নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে রাজু মোল্লা মোটরসাইকেলযোগে বাড়ি থেকে ভাঙ্গার উদ্দেশে রওনা হন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









