কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আফতাব উদ্দিন পুনর্নির্বাচিত
ads

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুরের কালীগঞ্জ উপজেলা শাখার আমির হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন হাজী মো: আফতাব উদ্দিন। ২০২৭-২৮ সেশনের জন্য গত রোববার রুকনদের গোপন ভোটে তিনি পুনরায় এ দায়িত্ব পান।
এর আগে তিনি কালীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ও আমিরের দায়িত্ব পালন করেছেন। তিনি পৌরসভার দুর্বাটি এলাকার বাসিন্দা এবং মরহুম আব্দুছ সালামের ছেলে।
পুনর্নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় আফতাব উদ্দিন বলেন, রুকনরা তার ওপর পুনরায় যে দায়িত্ব অর্পণ করেছেন, তা তার কাছে বড় আমানত। সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করবেন তিনি।
তিনি আরো বলেন, সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করা, মানুষের কল্যাণে কাজ করা এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চান। এ জন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।