
শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জের শ্রীনগরে অটোরিকশার গ্যারেজে ডাকাতির পর মালিক অহিদুল মোল্লার (৫৪) হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ডাকাতরা দু’টি অটোরিকশা, ১৬টি চার্জার ও ৬০টি ব্যাটারি লুট করে নিয়ে যায়। গতকাল সোমবার রাত ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার পাটাভোগ এলাকায় শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের পাশে এ ঘটনা ঘটে।
গ্যারেজ মালিকের স্ত্রী হোসনা খাতুন (৪০) জানান, ১০-১২ জনের একটি ডাকাত দল গ্যারেজের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাদের ধারালো অস্ত্রের মুখে হাত-পা বেঁধে মারধর করে মৃত ভেবে চলে যায়। শ্রীনগর থানার ওসি আতাউর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









