লোড হচ্ছে...
গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেয়া হয়েছিল।
২ ঘণ্টা ৫২ মিনিট আগে

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক ছেড়ে দেয়ার অনুরোধ জানান। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে চলে যান। পরে সড়কে যান চলাচলসহ পরিস্থিতি স্বাভাবিক হয়।
৪ ঘণ্টা ৩৬ মিনিট আগে

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরে শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো ২২টি পোশাক কারখানা। আরো ৩০ কারখানায় ছুটি ঘোষণা, সহিংসতার মামলায় গ্রেফতার ৬৫।
২০ ঘণ্টা ৪ মিনিট আগে

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা ও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
১ দিন আগে

নতুন বাংলাদেশে সরকার চাইলেও শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের আহ্বায়ক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি...
১ দিন আগে

‘সাভার, আশুলিয়া ও গাজীপুরে ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে। এছাড়া শ্রমিক বিক্ষোভের কারণে ৯২টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। রোববার থেকে যেসব কারখানায় উৎপাদন সম্ভব হবে না, সেগুলো চাইলে ১৩(১) ধারায় বন্ধ রাখতে পারবে।’
১ দিন আগে

বোর্ডের নোটিশ অনুযায়ী, সভার প্রথম আলোচ্যসূচিতে রয়েছে গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধির পক্ষ থেকে নিম্নতম মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল।
১ দিন আগে

‘পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেবেন মালিকেরা। এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা মজুরি পান না। অর্থাৎ কাজ নেই তো মজুরিও নেই।’
১ দিন আগে

শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় ৪০টি পোশাক কারখানা অনির্দষ্টিকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
১ দিন আগে

বৃহস্পতিবার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্ব চন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে আন্দোলন করেন। ওই দিন পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। এতে কয়েকজন শ্রমিক আহত হন। পরে ওই আন্দোলনে আহত এক শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকালে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
২ দিন আগে

প্রাথমিকভাবে প্রতি শুক্রবার টঙ্গীর আটটি স্থানে খোলা ট্রাকে এই চাল বিক্রি করা হবে। পর্যায়ক্রমে গাজীপুরের আরো ২২টি পোশাক কারখানার শ্রমিকদের জন্য এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। চাল কিনতে শ্রমিকদের নিজ নিজ কারখানার পরিচয়পত্র দেখাতে হবে।
২ দিন আগে

আজ শুক্রবার থেকে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় প্রত্যেক পোশাকশ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল ৩০ টাকা কেজি দরে কেনার সুযোগ পাচ্ছেন।
২ দিন আগে

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত (মজুত থাকা সাপেক্ষে) ট্রাকে চাল বিক্রি করা হবে।
৩ দিন আগে

গাজীপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি কার্যকর ও বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নয় পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ এবং দুই কারাখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
৩ দিন আগে

লাশটি পুরোনো লেপ-তোশক দিয়ে ঢেকে রাখা হয়েছিল। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি লোহার রড উদ্ধার করেছে।
৩ দিন আগে

একাধিক পোশাক কারখানার কর্মকর্তার অভিযোগ, সকালে অজ্ঞাতপরিচয় একদল সংঘবদ্ধ যুবক লাঠিসোঁটা নিয়ে বিভিন্ন কারখানার গেটে গিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। তারা শ্রমিকদের কারখানা থেকে বের করে আন্দোলনে যোগ দিতে বাধ্য করে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উসকানিতে পরিকল্পিতভাবে এ পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলেও কয়েকজন কর্মকর্তা অভিযোগ করেন। তাদের দাবি, এভাবে কারখানা বন্ধ করে শ্রমিকদের জিম্মি করে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে।
৪ দিন আগে

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘সকালে কালিয়াকৈরের মৌচাকে শ্রমিকরা অবস্থান নিয়ে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছিলেন। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট তারা মহাসড়কে অবস্থান করেন। পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়া হয়েছে।’
৪ দিন আগে

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘সকালে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিলে শ্রমিকরা আবারো সড়কে অবস্থান নিচ্ছেন। ঘটনাস্থলে বিজিবি, এসআরবি ও পুলিশ রয়েছে বলেও জানান তিনি।
৪ দিন আগে

বেলা বাড়ার সাথে কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
৫ দিন আগে

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিদেশী শ্রমিকদের শোষণ ও উচ্চ নিয়োগ ফি-কে ‘আধুনিক দাসত্ব’ আখ্যা দিয়েছেন। তিনি মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে ও অমানবিক শ্রম পরিস্থিতি নিরসনে কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতি দেন।’
৫ দিন আগে


