এসএসসি পরীক্ষার্থীকে তুলে নিয়ে শ্লীলতাহানির অভিযোগ
ads

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে এক এসএসসি পরীক্ষার্থী স্কুলছাত্রীর মুখ চেপে ধরে শ্লীলতাহানি ও যৌন হয়রানির অভিযোগে আবদুর রহমান লাল নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর মা গত রোববার রাতে রাজাপুর থানায় এ মামলা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গালুয়া দুর্গাপুর এলাকায় পশ্চিম গালুয়া স্কুল অ্যান্ড কলেজের ওই এসএসসি পরীক্ষার্থী কোচিং শেষে বাড়ি ফিরছিল। পথে ওই যুবক তাকে স্কুল সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে  তুলে নিয়ে যায় এবং সেখানে শ্লীলতাহানির ঘটনা ঘটে। 
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ কামাল জানান, ভুক্তভোগী ছাত্রীর মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন এবং অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।