
সিলেট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) ভোরে বিজিবির ৪৮ সিলেট ব্যাটালিয়নের পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, শনিবার দিবাগত রাত থেকে রোববার ভোর পর্যন্ত সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বাধীন মিনাটিলা, সংগ্রাম, প্রতাপপুর, তামাবিল, দমদমিয়া, উৎমা বিওপি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় গরু, কম্বল, মহিষ, চকলেট, সুপারিসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, সীমান্তে সার্বিক নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়েছে। জব্দ করা মালামাল ব্যাপারে আইন ও প্রচলিত বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








