
কিডনি বিকলজনিত অসুস্থতায় ভুগছেন ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবের সাংবাদিক বোরহান আনিস। তার চিকিৎসার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের পক্ষ থেকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে। পাশাপাশি তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে নগরকান্দা প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিক বোরহান আনিসের চিকিৎসার জন্য এ অনুদান হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফজাল হোসেন খান পলাশ। বিশেষ অতিথি ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল।
নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— আলিমুজ্জামান সেলু, মাহবুবুর রহমান মিয়া, আলমগীর হোসেন বকুল মিয়া, শামসুল হুদা হুদু মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক তাইবুর রহমান মাসুদ, রবিউল ইসলাম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক হেলালউদ্দিন হেলাল ও জাহিদ মাতুব্বর।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং নগরকান্দা প্রেসক্লাবের সব সাংবাদিক উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








