
রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জেনোসাইডে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেয়া রায়ের বিষয়ে এখন পর্যন্ত মিয়ানমারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হেগের আদালত প্রাঙ্গণ ত্যাগ করার সময় মিয়ানমারের প্রতিনিধি কো কো হ্লাইংয়ের কাছে বিবিসি বার্মিজ সার্ভিস এ বিষয়ে তার মতামত জানতে চেয়েছিল।
অপেক্ষমাণ গাড়ির দিকে হেঁটে গিয়ে গাড়িতে ওঠার সময় তিনি বলেন, ‘নো কমেন্ট।’
মিয়ানমার জেনোসাইডের দায় অস্বীকার করে যুক্তি দিয়েছিল যে, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবেই দেশটির বাহিনী পদক্ষেপ নিয়েছিল।
তবে আদালত বলেছে, তাদের অভিযানের মাত্রা ও ধরন ‘সাধারণ জনগণকে শাস্তি দেয়ার জন্য যা প্রয়োজন ছিল তার চেয়ে অনেক বেশি এবং এটি ওই জনগোষ্ঠীর একটি বড় অংশকে ধ্বংস করার অভিপ্রায়েরই বহিঃপ্রকাশ।’
সূত্র : বিবিসি বাংলা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









