মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, পৈত্রিক বাড়িতে হামলা, ডাকসু সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, অগ্নিসংযোগ
মুসাদ্দিক আলী ইবনে মোহাম্ম। সংগৃহীত

গোপালগঞ্জে নিজের পৈত্রিক বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটতরাজের অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে তিনি লেখেন, ‘আমার গোপালগঞ্জের পৈত্রিক বাড়িতে আগুন, ভাংচুর ও লুটতরাজ চালিয়েছে লীগের সন্ত্রাসীরা।’