
তিন সন্তান নিয়ে অসহায় নোয়াখালীর বিধবা নারী খাদিজা। টাকার অভাবে বন্ধ হয়ে গেছে বড় ছেলে সাজ্জাদুর রহমানের পড়া লেখা। হিফজ বিভাগের পড়ুয়া সাজেদা আক্তারের লেখাপড়া বন্ধের উপক্রম এখন। দুইবেলা দুই মুঠো ভাত খাওয়াই কষ্ট হয়ে পড়েছে তাদের।
জেলা সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের জগতপুর গ্রামের মাওলানা আ: রহমানের সাথে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর গ্রামের খাদিজা আক্তারের বিয়ে হয় ২০০৭ সালে। এরই মাঝে ২০১৭ সালের ৩০ অক্টোবর মাওলানা আ: রহমানের মৃত্যু হয়।
ঘর, ভিটা ছাড়া আর কিছুই নেই তার। তাদের তিন সন্তান। প্রথম সন্তান সাজ্জাদুর রহমান মাদরাসায় ৭ম শ্রেণিতে পড়ত। টাকার অভাবে লেখাপড়া বন্ধ হয়ে গেছে। মেয়ে সাজেদা আক্তার স্থানীয় ওদারহাট আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসায় হিফজ বিভাগের ছাত্রী। কিন্তু টাকার অভাবে তারও লেখাপড়া বন্ধের উপক্রম হয়েছে।
খাতিজা আক্তার প্রতিবেদককে জানান, তার ঘর, ভিটে ছাড়া আর কিছু নেই। আত্বীয় স্বজনরা কিছু দিলে খাওয়া, নচেৎ না খেয়ে থাকা। হিফজ বিভাগে পড়ুয়া সাজেদা আক্তার মাদরাসার আবাসিকে থাকত, প্রতিমাসে দুই হাজার টাকা দিতে হয়। কিন্তু দুইবেলা দুই মুঠো খাওয়াই কষ্টের ব্যাপার তাই সাজেদাকে আবাসিকে রাখা সম্ভব হয়নি। বর্তমানে বাড়ি থেকে আসা যাওয়া করে। এতে লেখাপড়ায় পিছিয়ে যাচ্ছে। তার মাদরাসার বেতনের টাকা বকেয়া পড়ে গেছে।
খাদিজা আক্তার তার এতিম তিন সন্তানের জন্য দেশের মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা
বিকাশ— ০১৮১০৬১০৪১০
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








