আর্জেন্টিনা, গোল, ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ, ডেনমার্ক, কাতার, দোহা, গ্রুপ পর্ব, পেনাল্টি, অস্ট্রেলিয়া, মোজাম্বিক, আর্জেন্টিনা বনাম ডেনমার্ক
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচের একটি দৃশ্য। সংগৃহীত
ads

দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন। মাত্র ১০ মিনিটের ব্যবধানে তিন গোল করে জয়ের কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারল না আর্জেন্টিনা। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ডেনমার্কের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে দলটি।

বুধবার রাতে কাতারের দোহায় অ্যাসপায়ার জোনে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথমার্ধে আর্জেন্টিনাকে চাপে রেখে দুই গোলের লিড নেয় ডেনমার্ক। ৩৭ মিনিটে পেনাল্টি থেকে নোয়াহ ম্যাডসেনের গোলে এগিয়ে যায় তারা।

প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে একেন চুকউয়ানি ব্যবধান দ্বিগুণ করেন। দুই গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে যেন অন্য চেহারায় মাঠে ফেরে। 

৫৮ মিনিটে জিওভান্নি বারোনির গোলে ব্যবধান কমায় তারা। চার মিনিট পর হুয়ান ক্রুজ পোলিসেল্লার গোলে সমতায় ফেরে আলবিসেলেস্তেরা। এরপর ৬৮ মিনিটে অ্যালান আলকারাজের গোলে এগিয়েও যায় দলটি।

মাত্র ১০ মিনিটে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়া আর্জেন্টিনা তখন জয়ের পথেই ছিল। কিন্তু শেষ মুহূর্তের এক গোলে সব হিসেব পাল্টে দেয় ডেনমার্ক। ৭৮ মিনিটে ওমরান খাতার গোল করে দলকে সমতায় ফেরান। 

বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-৩ সমতায় শেষ হয় ম্যাচ।

এই ড্রয়ে তিন ম্যাচে এক জয়, এক ড্র ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’ থেকে দ্বিতীয় হয়েছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারার পর মোজাম্বিককে ২-১ গোলে হারিয়েছিল তারা।

৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। সমান ৪ পয়েন্ট পেয়েও গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় হয়েছে মোজাম্বিক। আর ২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে ডেনমার্ক।