লালমোহন
লালমোহনে ২৭টি সয়াবিন তেলের ড্রামসহ আটককৃত কাভার্ড ভ্যান। নয়া দিগন্ত

ভোলার লালমোহনে ২৭টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে পুলিশ। 

Advertisement

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভোলা-চরফ্যাশন মহাসড়কের ফায়ার সার্ভিস এলাকার খান সাহেব রোডে কাভার্ড ভ্যানটি রেখে পালিয়ে যায় চালক। 

খবর পেয়ে ঘটনাস্থলে লালমোহন থানা পুলিশের একটি টিম উপস্থিত হয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করে লালমোহন থানায় নিয়ে আসে। কাভার্ড ভ্যানটির নম্বর ঢাকা মেট্রো-ন, ১৯-৫৬৪৬। 

স্থানীয়দের ধারণা, ভ্যানের মধ্যে থাকা তেলগুলো চোরাইকৃত। বৈধ তেল থাকলে ড্রাইভার পালিয়ে যেত না।

লালমোহন থানার ওসি (তদন্ত) মো: ফিরোজ আলম জানান, আমাদের অভিযান এখনো অব্যাহত রয়েছে। তেল ভর্তি কাভার্ড ভ্যানটি রেখে পালিয়ে গেছে চালক। কাভার্ড ভ্যানের মধ্যে ২৭টি তেলের ড্রাম রয়েছে। এগুলো খালি না ভর্তি তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

কাভার্ড ভ্যানের মধ্যে কী পরিমাণ তেল রয়েছে এবং গাড়িটি কোথা থেকে এসেছে ও কোথায় যাবে, তা এখনো সুস্পষ্ট নয়। অভিযান শেষ হলে বিস্তারিত বলা যাবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।