শ্রমিক কার্ড
বক্তব্য রাখছেন মাওলানা বোরহান উদ্দিন। নয়া দিগন্ত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চৌমুহনী শহর শাখার উদ্যোগে শ্রমিক কল্যাণের চৌমুহনী কার্যালয়ে আইডি কার্ড বিতরণ করা হয়েছে। 

Advertisement

রোববার (১ নভেম্বর) ট্রেড ইউনিয়নভুক্ত শ্রমিকদের মাঝে এই আইডি কার্ড বিতরণ করা হয়।

শহর শাখার সভাপতি অলি উল্লাহ ইয়াছিনের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক সামছুদ্দিন রাজুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা বোরহান উদ্দিন বলেন, ‘ট্রেড ইউনিয়নের মাধ্যমে অসহায় শ্রমিকদের আর্থিক ও সামাজিক কাজে আমাদেরকে নিয়োজিত হতে হবে।’ 

তিনি বলেন, ‘শ্রমিকদের অধিকার সংরক্ষণ, কল্যাণ ও সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার ওপর গুরুত্ব দিতে হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি ও সাবেক বেগমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নোয়াখালী জেলার সভাপতি অ্যাডভোকেট জহিরুল আলম, শহর শাখার প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন। আরো উপস্থিত ছিলেন জেলা শাখার সহ সভাপতি নুরুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তাকরিম, শহর শাখার উপদেষ্টা অ্যাডভোকেট মিজানুর রহমান, শহর শাখার সাধারণ সম্পাদক  কামাল হোসেন প্রমুখ।