
জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের বোলাকিপাড়া ও টুংরাপাড়া গ্রামে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে আলিক (২৪), সাবিদ (১০), সাজু (৫২), চাদর (৫০), কাউসার (১৩), নাজমুল (১৪), রাবিয়া (৮), মুশফিক (২) ও শহীদ (৩২) ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
অন্যরা বকশিগঞ্জ ও শেরপুর জেলার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
শহীদ জানান, শুক্রবার (২ অক্টোবর) সকালে কোথা থেকে জানি একটি কুকুর হঠাৎ এসে গ্রামে যাকে যে অবস্থায় পেয়েছে কামড়ে মারাত্মকভাবে আহত করে। যাদের মধ্যে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা নিয়েছে নয়জন।
আহত সাজু মিয়া বলেন, ‘নারী, শিশু ও পুরুষসহ ১৫ জন পাগলা কুকুরের কামড়ে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি।’
বোলাকীপাড়া গ্রামের ইউপি সদস্য আমিনুল ইসলাম ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিস্টার আলী তথ্যটি নিশ্চিত করেছেন।
কুকুরের কামড়ে নয়জনকে চিকিৎসা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








