ঢাকা বোর্ড
সময় বাড়ল ঢাকা বোর্ডের ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের । নয়া দিগন্ত
ads

২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের সময়সীমা বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

সোমবার (২৩ নভেম্বর) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন : পশ্চিমবঙ্গে ২৫২টি মাদরাসা বন্ধের নির্দেশ

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীদের শিক্ষাজীবনের কথা বিবেচনা করে ফর্ম পূরণের সময়সীমা বর্ধিত করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফর্ম পূরণ করা যাবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত এবং বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৯ নভেম্বর।

আরো পড়ুন : ‘বেশির ভাগ পুরুষই স্ত্রী খুঁজতে ইসলাম গ্রহণ করেন’

এ ছাড়া ৩০ নভেম্বর থেকে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত বিলম্ব ফিসহ অনলাইনে ফর্ম পূরণ করা যাবে। পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা হারে বিলম্ব ফিসহ অনলাইনে ফি জমা দেয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।

বোর্ডের আওতাধীন এসএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের এই সময়সীমার মধ্যে শিক্ষার্থীদের ফর্ম পূরণের কাজ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।