
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয় সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে গেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের বিশেষ আমন্ত্রণে সোমবার (২৩ নভেম্বর) দুপুরে একটি সংসদীয় প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
আরো পড়ুন : পশ্চিমবঙ্গে ২৫২টি মাদরাসা বন্ধের নির্দেশ
সফরের সময়সূচি ও যাত্রা
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১টা ৪০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ইসলামাবাদের উদ্দেশে যাত্রা করেন স্পিকার। গুরুত্বপূর্ণ এই সফর শেষে আগামী ২৯ নভেম্বর স্পিকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলটির দেশে ফেরার কথা রয়েছে।
আরো পড়ুন : ‘বেশির ভাগ পুরুষই স্ত্রী খুঁজতে ইসলাম গ্রহণ করেন’
প্রতিনিধিদলে যারা আছেন
স্পিকারের এই সফরে সফরসঙ্গী হিসেবে সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন পাঁচজন সংসদ সদস্য।
তারা হলেন- নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান, নিলোফার চৌধুরী
বিমানবন্দরে বিদায় সংবর্ধনা
ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্পিকার ও তার সফরসঙ্গীদের বিদায় জানান ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ।
এছাড়াও জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









