রঙ ফর্সাকারী ক্রিমে
কিডনি রোগের সাথে রঙ ফর্সাকারী ক্রিমের যোগসূত্রের অভিযোগের তদন্ত চলছে। প্রতীকী ছবি
ads

 

ভারতের কেরালায় এক কিশোরীর কিডনি রোগের সাথে রঙ ফর্সাকারী ক্রিমের যোগসূত্র থাকার অভিযোগ তদন্ত করে দেখছে সেখানকার পুলিশ।

হঠাৎ অসুস্থ হয়ে পড়া ওই কিশোরীর পরিবারের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এই তদন্ত শুরু হয়েছে।

আরো পড়ুন : ‘হাসিনার বিষয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত’

চিকিৎসকের বরাত দিয়ে কিশোরীর স্বজনরা দাবি করেছেন, রঙ ফর্সাকারী ক্রিম ব্যবহার করেই তাদের মেয়ে কিডনি রোগে আক্রান্ত হয়েছে।

চিকিৎসকও স্থানীয় গণমাধ্যমের কাছে বলেছেন যে, ওই কিশোরী যে রঙ ফর্সাকারী ক্রিমটি ব্যবহার করতো, তাতে ‘ক্ষতিকর মাত্রায় পারদের উপস্থিতি পাওয়া গেছে’, যার প্রভাবে তার কিডনিতে সমস্যা হয়ে থাকতে পারে।

সূত্র : বিবিসি