![এগিয়ে নিউজিল্যান্ড]\](/assets/img/noya-diganta-logo-bg.jpg)
ক্রীড়া ডেস্ক
ক্রাইস্টচার্চ টেস্টে ভারতের বিপে জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেল নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৩৩ রান তুলেছে স্বাগতিকরা। সব মিলে ইতোমধ্যে তাদের লিড ২৪৩ রান। ফলে ম্যাচ বাঁচাতে শেষ দুই দিনে কঠিন পরীার মুখে পড়তে যাচ্ছে ভারত।
হ্যাগলি ওভালে তৃতীয় দিন সকালে ৬ উইকেটে ১১৬ রান নিয়ে ব্যাট করতে নামে ভারত। আগের দিনের বিপর্যয় কাটিয়ে দলকে লড়াইয়ে ফেরানোর দায়িত্ব নেন ধ্রুব জুরেল। একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করেন তিনি। অষ্টম উইকেটে আকাশ দীপের সাথে ৪৬ ও নবম উইকেটে গুরনূর ব্রারকে নিয়ে ৬৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন জুরেল। তবে সেঞ্চুরি থেকে মাত্র ১২ রান দূরে থাকতে ৮৮ রানে আউট হন এই উইকেটরক্ষক ব্যাটার। আকাশ দীপ করেন ২৯ রান। শেষ পর্যন্ত ২৪৬ রানে অলআউট হয় ভারত। ফলে প্রথম ইনিংসে ৩৫৬ রান করা নিউজিল্যান্ড পায় ১১০ রানের লিড। কিউইদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন কাইল জেমিসন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও পরে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। অধিনায়ক টম লাথাম ৮ ও হেনরি নিকোলস ২২ রান করে ফিরেছেন। ডেভন কনওয়ে করেন ৫১ রান। দিন শেষে ৪৬ রানে অপরাজিত ছিলেন রাচিন রবীন্দ্র। ড্যারিল মিচেল অপরাজিত ছিলেন ৫ রানে।
এ দিকে মাথায় বল লাগায় কনকাশনের শিকার হয়ে ম্যাচের বাকি অংশ থেকে ছিটকে গেছেন ভারতের পেসার আকাশ দীপ। তার বদলি হিসেবে মাঠে নেমেছেন প্রসিদ্ধ কৃষ্ণা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









