জাজিরায় আ’লীগ-বিএনপি উত্তেজনা ককটেল বিস্ফোরণে নিহত ২
ads

নয়া দিগন্ত ডেস্ক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা, সংঘর্ষ, অগ্নিসংযোগ, ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পদ্মা সেতুর দণি প্রান্তের শরীয়তপুরের জাজিরায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে দু’জন নিহত হয়েছেন। রাজধানীতে তিনটি বাসে আগুন ও পৃথক স্থানে ককটেল বিস্ফোরণ, চট্টগ্রামে ট্রেনে অগ্নিসংযোগ, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় সড়ক অবরোধ এবং বিভিন্ন স্থাপনা ও বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কোথাও রেললাইনে নাশকতার চেষ্টা, কোথাও থানা ও সরকারি স্থাপনায় হামলার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় জনজীবন ও যান চলাচলে বিঘœ সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। 
শরীয়তপুর প্রতিনিধি জানান, পদ্মা সেতুর দণি প্রান্তে শরীয়তপুরের জাজিরায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিােভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে প্রায় দুই ঘণ্টা পদ্মা সেতু দিয়ে যান চলাচল ব্যাহত হয়। পরে সকাল পৌনে ৮টার দিকে আইনশৃঙ্খলা রাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ইব্রাহীম সিপাহি (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তার স্বজনদের দাবি, ইব্রাহীম যুবলীগের কর্মী ছিলেন। একই ঘটনায় মাদারীপুরের শিবচরের নিজাম উদ্দিন নামে আরো একজন নিহত হয়েছেন। এ ছাড়া দু’জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেলেও তাদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার ভোর ৫টার দিকে জাজিরার নাওডোবা গোলচত্বর এলাকায় টায়ার জ্বালিয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় অন্তত শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এর আগে তাদের কর্মসূচি প্রতিহত করতে শনিবার রাত থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই এলাকায় অবস্থান নেন। একের পর এক ককটেল বিস্ফোরণের পর একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে যান। এরপর বিােভকারীরা বিএনপির সমাবেশের প্যান্ডেল, পদ্মা ফুডভ্যালি রেস্টুরেন্ট, একটি মার্কেট এবং অন্তত ২০ থেকে ২৫টি মোটরসাইকেলে আগুন দেন। এ ছাড়া কয়েকটি ফুটপাথের দোকানেও অগ্নিসংযোগ করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দেশীয় অস্ত্র নিয়ে এক্সপ্রেসওয়ে অবরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিােভকারীরা। একই সাথে বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর ও অগ্নিসংযোগের দৃশ্যও দেখা যায়। অবরোধ চলাকালে ইব্রাহীমের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। নিহত ইব্রাহীম শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের মধ্য সোনামুখী গ্রামের মৃত হাফিজ উদ্দিন সিপাহির ছেলে। তার লাশ দুপুর সাড়ে ১২টার দিকে মাদারীপুরের শিবচরের সাহেব বাজার এলাকা থেকে অ্যাম্বুলেন্সে করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
রাজধানীতে ৩ বাসে আগুন ও ককটেল হামলা
নিজস্ব প্রতিবেদক জানান, রাজধানীতে একের পর এক তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও দু’টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাতে রাতে মিরপুর, মতিঝিল, মগবাজার ও মোহাম্মদপুরে এসব ঘটনা ঘটায় দুবৃর্ত্তরা। এসব ঘটনার পর মোহাম্মদপুর এলাকা থেকে ঢাকা দণি সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এইচ এম কবির হিরাকে গ্রেফতার করেছে পুলিশ। 
মিরপুর-১০ নম্বরে ইতিহাস পরিবহনে আগুন: শনিবার রাতে মিরপুর-১০ নম্বরের বাটা মার্কেট ও হোটেল নিউ রোজ হ্যাভেনের সামনে চলাচলরত ‘ইতিহাস পরিবহন’-এর একটি চলন্ত বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ভাসানটেকে দাঁড়িয়ে থাকা বাসে আগুন: রাত ১১টার দিকে মিরপুর-১৪ এলাকার টিনশেড বিল্ডিংয়ের বিপরীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কিশোরগঞ্জগামী ‘চামড়া বন্দর এক্সপ্রেস’ পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভাসানটেক থানার ডিউটি অফিসার মেহেদী হাসান জানান, ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মতিঝিলে ৮ নম্বর বাসে আগুন : ভাসানটেকের ঘটনার কিছু পরই রাত সাড়ে ১১টার দিকে মতিঝিলের দৈনিক বাংলা মোড়ে গাবতলী-সায়েদাবাদ রুটে চলাচলকারী ‘৮ নম্বর’ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টার দিকে আগুন নেভায়। 
মগবাজার ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ : বাসে আগুনের পাশাপাশি নগরজুড়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের সৃষ্টি করা হয়। রাত ১০টার দিকে মগবাজার ওয়্যারলেস এলাকার তাজ হোটেলের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এর কিছুণ পর রাত ১০টা ২০ মিনিটের দিকে মোহাম্মদপুরের বসিলা রোডে যাত্রী ছাউনির সামনে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। 
চট্টগ্রামে ট্রেনে আগুন, পুড়েছে ২ আসন
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে ঢাকা মেইল ট্রেনের দুটি আসনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে নগরের কদমতলী আউটার এলাকায় পোস্তারপাড়ের কাছাকাছি এ ঘটনা ঘটে।  চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার জানান, ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনটি দেয়ানহাট ইয়ার্ড থেকে চট্টগ্রাম স্টেশনে আসছিল। ট্রেনটি কদমতলী এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থানরত বগির জানালা দিয়ে দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ছুড়ে মারে। মুহূর্তেই বগির দুটি সিটে আগুন ধরে যায়। ঘটনার সময় ওই বগিতে কোনো যাত্রী ছিল না। আগুন লাগার সাথে সাথে রেলকর্মীরা তৎপর হন এবং পাঁচ মিনিটের মধ্যে তা নিভিয়ে ফেলেন। চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডার মো: সালামত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, আওয়ামী লীগের ৮ দফা দাবিতে ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে জনজীবন পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। কর্মসূচির প্রভাবে জেলা শহরের দোকানপাট, মার্কেট ও শিাপ্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ রয়েছে। পাশাপাশি সরকারি অফিস ও আদালত খোলা থাকলেও দাফতরিক কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে।
রোববার সকাল থেকেই দেখা গেছে, অবরোধকারীরা জেলার বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় অবরোধকারীদের হাতে লগি-বৈঠা, রামদা, ঢাল ও টেঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহড়া দিতে দেখা যায়। এর ফলে গোপালগঞ্জসহ ঢাকা-খুলনা ও পিরোজপুর-গোপালগঞ্জ মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের যানবাহন না চলায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এ ছাড়া গত ১৭ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য জেলার সব রুটে রেল যোগাযোগও বন্ধ রয়েছে। এদিকে, বিভিন্ন বিদ্যালয়ে বার্ষিক (ফাইনাল) পরীা চলমান থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে শিার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপ পরীা স্থগিতসহ স্কুলগুলো বন্ধ ঘোষণা করেছে। 
মুকসুদপুরে মহাসড়ক অবরোধ, দোকানপাট বন্ধ
মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচির প্রথম দিনে রোববার গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক-মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল, গোপালগঞ্জ-টেকেরহাট ও পিরোজপুর-গোপালগঞ্জ মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন কর্মসূচির সমর্থকরা। এতে বিভিন্ন জেলার সাথে মুকসুদপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় জনজীবনে স্থবিরতা দেখা দেয়। দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। নিরাপত্তার কারণে বিভিন্ন শিাপ্রতিষ্ঠানের বার্ষিক পরীা স্থগিত করা হয়। অবরোধকারীদের মুকসুদপুর কলেজ মোড়ে সড়ক আটকে ক্রিকেট-ফুটবল খেলতে এবং লগি-বৈঠার মিছিল করতে দেখা যায়। 
কোটালীপাড়ায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে ও ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন আওয়ামী লীগের সমর্থকেরা। রোববার সকাল থেকেই উপজেলার বিভিন্ন সড়ক ও জনপদে এ অবস্থা দেখা যায়। এতে দূরপাল্লার যানবাহনের পাশাপাশি অভ্যন্তরীণ রুটের অটোরিকশা ও ভ্যান চলাচলও ব্যাহত হয়। কিছু স্থানে সাইকেল ও দু-একটি মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে।
স্থানীয়রা জানান, সড়কে এমনভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে যে অসুস্থ রোগীদের হাসপাতালে নেয়াও কঠিন হয়ে পড়ে। সকাল ৮টার পর বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী ও সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় বিভিন্ন স্লোগান দেয়া হয়।
পাংশায় ২ ইউনিয়ন পরিষদে আগুন
রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীর পাংশা উপজেলায় শনিবার গভীর রাতে শরিসা ও মৌরাট ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে বড় ধরনের য়তি হয়নি। পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, কে বা কারা রাতে পরিষদের বারান্দায় আগুন দিয়ে তিসাধনের চেষ্টা করেছে। শরিসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাসও আগুন দেয়ার বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা পূর্বপরিকল্পিত নাশকতা হতে পারে বলে স্থানীয়দের ধারণা।
মাদারীপুরে আগুনে পুড়ল অর্ধশত মোটরসাইকেল
মাদারীপুর প্রতিনিধি জানান, মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে শিবচরের কুতুবপুর থেকে নয় তরুণকে আটক করে পুলিশে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। রোববার ভোররাতে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বাড়ি শরীয়তপুরের বিভিন্ন এলাকায়।
স্থানীয় সূত্র জানায়, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুরসহ বিভিন্ন স্থানে সাবেক সংসদ সদস্য নুর-ই আলম লিটন চৌধুরীর ব্যানার নিয়ে অবস্থান নেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় ধাওয়া দিয়ে ৯ জনকে আটক করা হয়। পরে পদ্মা সেতুর দণি প্রান্তে বিএনপির একটি অস্থায়ী ক্যাম্পে আগুন দেয়া হলে অর্ধশত মোটরসাইকেল পুড়ে যায়। পাশের একটি রেস্তোরাঁও তিগ্রস্ত হয়।
অন্যদিকে রাজৈরের টেকেরহাটে ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিােভ ও অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেশীয় অস্ত্র নিয়ে তাদের অবস্থানের কারণে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এদিকে লকডাউনের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় বিােভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, এসআরবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।
ভাঙ্গায় বিএনপির মিছিল-মহড়া 
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা জানান, ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি প্রতিহত করতে রোববার সকাল থেকে মিছিল ও মহড়া দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের নেতৃত্বে উত্তরপাড়া, দণিপাড়া, পুকুরিয়া, আলগী-সুয়াদি, পুলিয়া ও পূর্ব সদরদী বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তারা অবস্থান নেন। কয়েকটি স্থানে নেতাকর্মীদের দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতেও দেখা যায়।
দাগনভূঞায় মহিলা মাদরাসায় আগুন
দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা জানান, ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়ায় উম্মুল মোমেনিন আয়েশা রা: মহিলা আলিম মাদরাসায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ২টার দিকে আগুনে প্রতিষ্ঠানটির দু’টি টিনশেড ঘর ও আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার য়তি হয়েছে বলে দাবি করেছে মাদরাসা কর্তৃপ। মাদরাসা পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম মামুন জানান, নৈশপ্রহরী শাহজাহানের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। দাগনভূঞা থানার ওসি ফেরদৌসী বেগম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 
পূর্বধলায় সাবেক এমপির বাড়িতে হামলা-আগুন
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা জানান, নেত্রকোনার পূর্বধলায় যুবদল নেতা আবু বকর রানাকে কুপিয়ে জখম করার ঘটনার জেরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের গ্রামের বাড়িসহ অন্তত ছয়-সাতটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টা থেকে ১১টার মধ্যে এসব ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পুটিকা বাজার এলাকায় যুবদল নেতা রানাকে কুপিয়ে জখম করার পর বিক্ষুব্ধ লোকজন অভিযুক্ত যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন দেয়। পরে বিশকাকুনি গ্রামে সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের বাড়িতে আগুন দেয়া হয়। এতে পাঁচ-ছয়টি ঘর পুড়ে যায়। এ ছাড়া আওয়ামী লীগ নেতা আমানুর রশীদ খান জুয়েল ও ডা. ওয়াহিদুর রহমান ছোটনের বাড়িসহ আরো কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে। 
বেড়া থানায় হামলা
বেড়া (পাবনা) সংবাদদাতা জানান, পাবনার বেড়া মডেল থানায় হামলা চালিয়েছে ৪০-৫০ জনের একটি দল। রোববার ভোর সাড়ে ৩টার দিকে দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে তারা থানায় হামলা চালায়। পুলিশ অর্ধশতাধিক টিয়ারশেল ও রাবার বুলেট নিপে করে হামলা প্রতিহত করে। এ সময় পুলিশের একটি মোটরসাইকেলে আগুন দেয়া হয় এবং স্টেডিয়ামের কাছে আলহামরা পরিবহনের একটি দূরপাল্লার বাস ভাঙচুর করা হয়।
বেড়া থানার ওসি গোলাম মোস্তফা জানান, পুলিশ প্রস্তুত থাকায় হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে। এর আগে শনিবার রাতে থানা-সংলগ্ন সম্ভুপুর মহল্লার কয়েকজন নারী গত ১৯ নভেম্বর থানায় হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেফতার পাঁচ আসামির মুক্তির দাবিতে বিােভ করেন। 
চিরিরবন্দরে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিপে 
চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা জানান, দিনাজপুরের চিরিরবন্দরে গ্রামীণ ব্যাংকের নশরতপুর শাখায় তিনটি পেট্রলবোমা নিপে করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার ভোর ৩টা ২৫ মিনিটে এ ঘটনা ঘটে। নিরাপত্তাকর্মী ও স্থানীয়দের দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের য়তি হয়নি। তবে ব্যাংকের বারান্দায় রাখা ১২টি প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে।
ব্যাংকের নিরাপত্তাকর্মী আব্দুল হাকিম জানান, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির একজন নেমে পরপর তিনটি পেট্রলবোমা নিপে করে পালিয়ে যান।  চিরিরবন্দর থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান,  জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
দিনাজপুরে রেললাইনে আগুন
দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরে রেললাইনের দু’টি স্থানে নাশকতার চেষ্টায় ট্রেন চলাচল বিঘিœত হয়েছে। শনিবার রাত সোয়া ১১টার দিকে কাঞ্চন জংশন এলাকায় লাইনের ওপর আগুন জ্বালিয়ে লাল পতাকা টানিয়ে দুটি বোমাসদৃশ বস্তু রেখে যায় দুর্বৃত্তরা। পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেসের চালক দূর থেকে সেগুলো দেখতে পেয়ে ট্রেন থামিয়ে জিআরপি পুলিশকে খবর দেন। একই সময়ে পার্বতীপুরের ভবানীপুর রেলস্টেশনের কাছে রেললাইনে আগুন জ্বালিয়ে রাখা হয়। নীলসাগর এক্সপ্রেসের চালক ট্রেন থামিয়ে যাত্রীদের নিরাপদ রাখেন। পরে প্রায় ৩০ মিনিট বিলম্বে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
রংপুর প্রেস কাবের সামনে ককটেলসদৃশ বস্তু 
রংপুর ব্যুরো জানায়, রংপুর প্রেস কাবের প্রধান ফটকের সামনের সড়ক থেকে ককটেলসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৭টার দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি বস্তুটি সেখানে রেখে যান বলে প্রত্যদর্শীরা জানিয়েছেন। বেলা ১১টার দিকে এসআরবি-১৩-এর বোমা নিষ্ক্রিয়কারী দল সেটি উদ্ধার করে।
রংপুর মহানগর পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, বস্তুটি ককটেল, হাতবোমা নাকি অন্য কিছু, তা নিশ্চিত হতে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে চিঠি দেয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মোটরসাইকেল আরোহীদের শনাক্তের চেষ্টা চলছে।
দর্শনায় ৩ স্থানে পেট্রলবোমা নিপে
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গার দর্শনা পৌর শহরে বিএনপি নেতার বাড়িসহ তিন স্থানে পেট্রলবোমা নিপে করেছে দুর্বৃত্তরা। রোববার রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে ছয়টি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি এ ঘটনা ঘটায় বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে।
পুলিশ জানায়, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক এনামুল হক মুকুল শাহর বাড়ি, বিএনপি নেতা হুমায়ুনের দোকান এবং যুবদল কর্মী নাসিমের বাড়িতে পেট্রলবোমা নিপে করা হয়। পরে দুর্বৃত্তরা স্লোগান দিতে দিতে পালিয়ে যায়। দর্শনা থানার ওসি ইসমাইল হোসেন জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 
তজুমদ্দিনে সাবস্টেশনে আগুন দেয়ার চেষ্টা
তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা জানান, ভোলার তজুমদ্দিনে পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশনে আগুন দেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রোববার ভোরে বাউন্ডারি দেয়াল টপকে পেট্রল ঢেলে আগুন দেয়ার চেষ্টা করলে এক লাইনম্যানের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা ধাওয়া করেও তাদের ধরতে পারেননি।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার ও তজুমদ্দিন থানার ওসি মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পল্লী বিদ্যুতের এজিএম অসীম সরকার জানান, বিষয়টি প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপকে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বনি আমিন সরকারি স্থাপনার নিরাপত্তায় নৈশপ্রহরীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
মাওয়ায় বিএনপির বিােভ ও অবস্থান কর্মসূচি
লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে বিােভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। রোববার সকাল ১০টা থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের খানবাড়ী পয়েন্টে এ কর্মসূচিতে উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম।