২ বছরের জন্য নিয়োগ চান বেতারের ডিজি
ads

শামছুল ইসলাম

চাকরির মেয়াদ শেষে পিআরএলে যাওয়ার পর আরো দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ চেয়েছেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক (চলতি দায়িত্ব) এ এস এম জাহীদ। এ বিষয়ে গত ২৪ নভেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের কাছে তিনি আবেদন করেছেন।
আবেদনে তিনি উল্লেখ করেছেন, আগামী ৩১ ডিসেম্বর তার চাকরির মেয়াদ শেষ হবে। পিআরএলে যাওয়ার তারিখ অর্থাৎ ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে পরবর্তী দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি অনুরোধ জানিয়েছেন।
আবেদনে কারণ হিসেবে বলা হয়েছে, বর্তমান নির্বাচিত সরকারের বিভিন্ন কার্যক্রম প্রচার এবং বাংলাদেশ বেতারের চলমান উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন। একই সাথে অনুষ্ঠানের মান বজায় রাখা, গুরুত্বপূর্ণ প্রকল্প ও কর্মসূচি দ্রুত বাস্তবায়ন এবং কার্যাবলি সময়মতো সম্পাদনের বিষয় রয়েছে।
আবেদনে নিজেকে বিসিএস (তথ্য) ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে জাহীদ লিখেছেন, ৩২ বছরের কর্মজীবনে নিষ্ঠা, সততা, আন্তরিকতা ও পেশাদারির সাথে দায়িত্ব পালন করেছেন। ২০০৬ সালের ৯ জুলাই থেকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ে (প্রধানমন্ত্রীর কার্যালয়ে) দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। সময়ে সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অনুষ্ঠানের সাথেও সম্পৃক্ত ছিলেন। এর আগে প্রায় পাঁচ বছর রেডিও জাপান এনএইচকে ওয়ার্ল্ডে ভাষা বিশেষজ্ঞ ও মুখ্য উপস্থাপক হিসেবে কাজ করেছেন।
পদোন্নতি প্রসঙ্গে আবেদনে তিনি দাবি করেছেন, শুধু জাতীয়তাবাদী চেতনা ধারণ করায় ২০২২ সালে ফিডার পদ পূরণ হওয়া সত্ত্বেও তাকে উপমহাপরিচালক পদে পদোন্নতি দেয়া হয়নি। ফলে দীর্ঘদিন তিনি পদোন্নতি বঞ্চিত ছিলেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ২০২৪ সালের ২ ডিসেম্বর থেকে বাংলাদেশ বেতারের মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয়।
এ দিকে বাংলাদেশ বেতারকে দুর্নীতির আখড়ায় পরিণত করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাপরিচালক (চলতি দায়িত্ব) এ এস এম জাহীদের বিরুদ্ধে। এর মধ্যে রয়েছে নিলাম ছাড়াই সরকারি সম্পদ বিক্রি, দরপত্র ও বদলি-বাণিজ্য এবং মতার অপব্যবহার। এ এস এম জাহীদ মতাচ্যুত আওয়ামী লীগ সরকারের একজন সুবিধাভোগী কর্মকর্তা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিভিন্ন দেশ সফর করা এই কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের পতনের পর ভোল পাল্টিয়ে চেষ্টা করছেন তার দুর্নীতি ধামাচাপা দেয়ার।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে এ এস এম জাহীদের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতি ও মতার অপব্যবহারের অভিযোগ তদন্তের জন্য তথ্য মন্ত্রণালয়কে দু’টি চিঠি দিয়েছে। এরই পরিপ্রেেিত গত ২৯ জানুয়ারি অতিরিক্ত সচিব (গ্রেড-১) মো: ইয়াসীনকে সভাপতি/আহ্বায়ক করে দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। কমিটির অপর সদস্য তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা মো: নিজামুল কবীর।