গ্রামীণ পণ্য রফতানির স্বপ্ন বাজেটে ৩০০ কোটি টাকা
ads

- দেড় লাখ কর্মসংস্থানের ল্েয ‘এক গ্রাম এক পণ্য’ কমিটি
- তাঁত থেকে বিশ্ববাজারে : গ্রামের পণ্যে নতুন অর্থনীতির হাতছানি

 

সৈয়দ সামসুজ্জামান নীপু

জামদানির তাঁত, নকশিকাঁথায় সুঁইয়ের কারুকাজ কিংবা শীতলপাটির বুনন, গ্রামবাংলার এমন ঐতিহ্যবাহী পণ্য এবার দেশের অর্থনীতির নতুন চালিকাশক্তি হতে যাচ্ছে। এ ল্েয ‘এক গ্রাম এক পণ্য’ (ওয়ান ভিলেজ, ওয়ার  প্রোডাক্ট)  কর্মসূচি বাস্তবায়নে একটি জাতীয় কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদনের জন্য পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়। অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, প্রধানমন্ত্রীর জন্য তৈরি সারসংেেপ বলা হয়েছে, নির্বাচনী ইশতেহার ২০২৬-এ সারা দেশে এ কর্মসূচি চালুর অঙ্গীকার ছিল। ল্য হলো ক্রিয়েটিভ অর্থনীতির মাধ্যমে জিডিপিতে এ খাতের অবদান ১ দশমিক ৫ শতাংশে উন্নীত করা এবং দেড় লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রাথমিকভাবে ৩০০ কোটি টাকা রাখা হয়েছে। কর্মসূচির মূল ল্য ঐতিহ্যবাহী পণ্যের বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানো। সম্ভাবনাময় পণ্য চিহ্নিতকরণ, উৎপাদন ও মানোন্নয়ন এবং বাজারভিত্তিক চাহিদা তৈরিতে সহায়তা দেয়া হবে। কারিগর ও উদ্যোক্তারা প্রশিণ পাবেন। বাজারের চাহিদা অনুযায়ী নকশায় বৈচিত্র্য এনে পণ্যকে রফতানিযোগ্য করা হবে।
কিভাবে এলো প্রস্তাব : অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সভাপতিত্বে ২৭ সদস্যের ‘ক্রিয়েটিভ অর্থনীতিবিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ আগেই গঠিত হয়েছে। গত ১২ নভেম্বর কমিটির প্রথম সভায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারীকে প্রধান করে ‘এক গ্রাম এক পণ্য’ কমিটি গড়ার সিদ্ধান্ত হয়। এর আগে ১২ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সভায় সিদ্ধান্ত হয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
কমিটিতে কারা আছেন : প্রস্তাবিত কমিটির সভাপতি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (স্বাস্থ্যবিষয়ক) এস এম জিয়াউদ্দিন হায়দার। সদস্যদের মধ্যে আছেন সংসদ সদস্য মাহমুদা হাবিবা, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক) ড. মো: সাইমুম পারভেজ এবং বিসিকের চেয়ারম্যান। রয়েছেন অর্থ, শিল্প, বাণিজ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিআরডিবি, ইপিবি, এসএমই ফাউন্ডেশন, ট্যুরিজম বোর্ড ও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রতিনিধিরা। এ ছাড়া বিসিবি পরিচালক ইসরাফিল খসরু, ব্র্যাক, আয়েশা আবেদ ফাউন্ডেশন, আশা ও বাংলা ক্রাফটের প্রতিনিধি, নকশাকার, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও উদ্যোক্তারাও আছেন। রয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যুগ্মসচিব সদস্যসচিব। কমিটি কর্মসূচির নীতি পরামর্শ দেবে, পণ্যভিত্তিক রোডম্যাপ তৈরি ও অনুমোদন করবে, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কার্যক্রম সমন্বয় করবে এবং মাসিক ভিত্তিতে অগ্রগতি পর্যালোচনা করবে। প্রয়োজনে সদস্য কো-অপ্ট করারও সুযোগ থাকছে। প্রস্তাব অনুমোদিত হলে প্রজ্ঞাপন জারির জন্য তা মন্ত্রিপরিষদ বিভাগে যাবে।
জাপান থেকে বাংলাদেশ : ধারণাটি নতুন নয়। ১৯৭৯ সালে জাপানের ওইতা প্রদেশের তৎকালীন গভর্নর মোরিহিকো হিরামাৎসু ‘এক গ্রাম এক পণ্য’ আন্দোলন শুরু করেন। পাহাড়ঘেরা ওইতায় জনসংখ্যা কমছিল। তার আহ্বান ছিল, প্রতিটি জনপদ নিজস্ব একটি মানসম্পন্ন ও প্রতিযোগিতাসম পণ্য তৈরি করবে। পরে থাইল্যান্ডসহ অনেক দেশ একই ধাঁচের উদ্যোগ নেয়। বাংলাদেশেও এ নিয়ে আগে একটি উদ্যোগ নেয়া হয়েছিল।  রফতানি উন্নয়ন ব্যুরোর ‘এক জেলা এক পণ্য’ উদ্যোগ সফলতার মুখ দেখেনি। কিন্তু এবার এ কর্মসূচিতে  ব্যাংক খাতকেও যুক্ত করা হচ্ছে।  বাংলাদেশ ব্যাংক ৫২টি ব্যাংকের মাধ্যমে ১০ হাজার কোটি টাকা অর্থায়নের পরিকল্পনা করছে। ল্য কোটি মানুষের কর্মসংস্থান। এ জন্য এবিবির চেয়ারম্যান মশরুর আরেফিনের নেতৃত্বে আলাদা কমিটি কাজ করছে।  ২০০০ থেকে ২০২৪ সালের মধ্যে কর্মসংস্থান স্থিতিস্থাপকতা ১ দশমিক ১ থেকে নেমে ০ দশমিক ১২ হয়েছে। শ্রমবাজারের ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে আটকে আছে।
এবার পরীা বাস্তবায়নের : এ বিষয়ে অর্থ বিভাগের এ কর্মকর্তা বলেছেন, কাগজে-কলমে পরিকল্পনা শক্ত হলেও চ্যালেঞ্জ কম নয়। প্রতিটি অঞ্চলের পণ্য বেছে নেয়া, মান ও নকশা নিশ্চিত করা, কারিগরদের ন্যায্য দাম দেয়া এবং বিশ্ববাজারে ব্র্যান্ড দাঁড় করানোই হবে মূল পরীা। অতীতের অভিজ্ঞতা বলছে, সমন্বয়ের অভাবেই এমন উদ্যোগ থমকে যায়। নতুন কমিটি সেই ফাঁক পূরণ করতে পারলে গ্রামই হয়ে উঠতে পারে রফতানির নতুন ঠিকানা।