লোড হচ্ছে...
ডিবিপ্রধান বলেন, আইনবিরোধী রাজনৈতিক দলকে কোনো কর্মকাণ্ডে লিপ্ত হতে দেয়া হবে না। দেশের জনগণ, বিশেষ করে ঢাকা মহানগর এলাকায় যারা বসবাস করে, তাদের জানমালের নিরাপত্তা বিধান করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালনে আমরা সচেষ্ট, সজাগ রয়েছি। যেকোনো অপতৎপরতা রুখে দেবো।
১ ঘণ্টা ৩৮ মিনিট আগে

ব্র্যাক বিশ্বিদ্যালয়ের সবাইকে উদ্দেশ্য করে ইমেইল বার্তায় বলা হয়, ‘আমি বাংলাদেশের ঢাকা ১২১২, প্রগতি সরণি, খা ২২৪-এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালাবো। তাই যদি আমার মুখ দেখতে পাও, তবে জেনে রেখো যে যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না। আগামীকাল ৬ অক্টোবর আনুমানিক বেলা ১১টায় এই হামলা করা হবে।
১ দিন আগে

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার জানান, ‘নুরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।’
১ দিন আগে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান নয়া দিগন্তকে বলেন, এ ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি ডিবির সাইবার ইউনিট তদন্ত করছে। এসব হুমকির কোনো ভিত্তি নেই বলেও জানান তিনি।
২ দিন আগে

সভায় রাজশাহী মহানগরীর টেকসই ও বাসযোগ্য নগর উন্নয়নে সম্ভাব্য উন্নয়ন প্রকল্প, বিদ্যমান সমস্যা, সম্ভাবনা, চ্যালেঞ্জ ও প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নগরীর অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, পানি নিষ্কাশনব্যবস্থা, পর্যটন, আবাসন ও পয়োনিষ্কাশনব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
২ দিন আগে

গোয়েন্দা-মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খাঁন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রাড্ডা ভাঙচুরের ঘটনার সাথে সম্পৃক্ত সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
৪ দিন আগে

তার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে বা কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত পরবর্তী সময়ে জানানো হবে বলে জানা গেছে।
৪ দিন আগে

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে চাকরিচ্যুত দুই সেনা সদস্যসহ সাতজনকে গ্রেফতার করেছে ডিবি।
৯ দিন আগে

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), আইডিএ, এআইআইবি, ভারত, চীনের মতো বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে অর্থায়নকারী মূল উন্নয়ন সহযোগীরা চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দু’মাসে (জুলাই-আগস্ট) কোনো ধরনের প্রতিশ্রুতি দেয়নি। উল্টো বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি কমেছে ১.৪ শতাংশ। তবে অর্থ ছাড়ের গতি কমেছে ৬০.৭২ শতাংশ। উল্টো দিকে পুরনো ঋণ শোধের বোঝা বেড়েছে, পৌনে ৫ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বাংলাদেশে নতুন বৈদেশিক সহায়তা হিসেবে ছাড় হয়েছে ২৯ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার। একই সময়ে ঋণের আসল ও সুদ মেটাতে খরচ হয়েছে ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলার। নতুন সরকারের প্রথম বাজেটেই এটি বড় ধাক্কা।
৯ দিন আগে

বাংলাদেশের নিম্ন ও মধ্যম আয়ের ঋণগ্রহীতা- বিশেষ করে নারীদের জন্য সাশ্রয়ী ও দুর্যোগ-সহনশীল আবাসন ঋণের সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে ১০ কোটি ডলারের একটি নমনীয় ঋণ অনুমোদন করেছে এডিবি।
১০ দিন আগে

নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ স্বচ্ছতার সাথে কাজ সম্পন্ন হলে যমুনা-পদ্মার ভাঙন রোধের পাশাপাশি স্থানীয় কৃষি ও সামগ্রিক অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে।
১১ দিন আগে

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইনসহ তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ।
১৩ দিন আগে

এডিবির প্রতিবেদনের হিসাবে, ২০২৫ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছিল ৩ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ, চলতি অর্থবছরে প্রবৃদ্ধি সামান্য বাড়লেও তা এখনো শক্তিশালী প্রবৃদ্ধির পর্যায়ে পৌঁছায়নি।
১৪ দিন আগে

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর পুরান ঢাকার বংশাল থেকে রায়হান উদ্দিনকে গ্রেফতার করে ডিবির একটি দল। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন রাত ১২টা ১৫ মিনিটে লালবাগ থানার জন সাহা রোডের একটি ১০ তলা ভবনের নিচতলার পার্কিং এলাকায় অভিযান চালায় ডিবি।
১৪ দিন আগে

গত ১৮ সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন পথচারী গুরুতর আহত হন। এরপর ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে ডিবি ও থানা পুলিশ অভিযান শুরু করে।
১৭ দিন আগে

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ সিরাজদিখান থানার মালখানগর এলাকায় অভিযান পরিচালনা করেন।
১৭ দিন আগে

মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মাদককারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
১৯ দিন আগে

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল একযোগে ডিমলা বিজয় চত্বর, মেডিক্যাল মোড় এবং ডিমলা সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকাসহ কৌশলগত স্থানগুলোতে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন বিভিন্ন স্পটে তল্লাশি ও গোয়েন্দা টহল জোরদার করা হয়।
১৯ দিন আগে

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তাদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মুহাম্মদ জোনাইদ তাদের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
১৯ দিন আগে

অতিরিক্ত পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম বলেন, জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের টানে প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন নিহত হওয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আলামত হিসেবে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল, শিক্ষিকার ভ্যানিটি ব্যাগ এবং ব্যাগে থাকা বাসের টিকিট উদ্ধার করা হয়েছে।
২১ দিন আগে


