লোড হচ্ছে...
স্থানীয় বাসিন্দা ও পরিবহনসংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, সকালের দিকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসগুলো গন্তব্যে পৌঁছাতে পেরেছে। তবে কোনো কোনো বাস বিকল্প পথ ব্যবহার করেছে।
১৩ ঘণ্টা ১২ মিনিট আগে

রায়পুর ইউনিয়নের মানুষকে নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, পর্চা তোলাসহ জমি-জমা সংক্রান্ত যেকোনো কাজের জন্য দূরবর্তী নারিকেলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে যাতায়াত করতে হয়। যাতায়াত ব্যবস্থা ও দূরত্বের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে বৃদ্ধ ও নারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেবা নিতে গিয়ে অনেক সময় একদিনে কাজ না হওয়ায় বারবার যাতায়াতে খরচ করতে হচ্ছে অতিরিক্ত টাকা।
৫ দিন আগে

পটুয়াখালীর গলাচিপা একটি ব্রিজ ট্রলারের ধাক্কায় ভেঙে গেছে। এতে ওই এলাকার ছাত্রছাত্রী, অভিভাবক, বৃদ্ধ ও শিশুদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
৮ দিন আগে

নিয়মিত না থাকার বিষয়ে সমবায় দফতরে গিয়ে দেখা যায়, কর্মকর্তা অনুপস্থিত। এ সময় দফতরের সহকারী পরির্দশক ও অফিস সহায়ককে কর্মকর্তার বিষয়ে প্রশ্ন করা হলে তারা বলেন, তিনি আসেননি, তবে আসবেন। কখন আসবেন তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
৮ দিন আগে

গত পাঁচ দিনে কক্সবাজার থেকে জাহাজে করে চার হাজার ৩৯১ জন পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করেছেন। অথচ নির্ধারিত পর্যটক ধারণক্ষমতার তুলনায় এ সংখ্যা বেশ কম। কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে প্রায় ৯৫ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে দ্বীপে পৌঁছাতে সময় লাগছে ছয় থেকে সাত ঘণ্টা।
৮ দিন আগে

দুপুর ১২টার দিকে ছোট বাজার এলাকায় দু’টি অটো ঢুকে পড়লে শ্রমিকরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এমতাবস্থায় অটো চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকায় পথচারী ও সাধারণ যাত্রীরা সীমাহীন ভোগান্তির কবলে পড়েন।
১০ দিন আগে

নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।
১১ দিন আগে

দুদক চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধিদল ঢামেক হাসপাতাল পরিদর্শন করে রোগীদের ভোগান্তি ও দালাল চক্রের অভিযোগ শোনেন। তারা স্বাস্থ্যখাতের অনিয়ম খতিয়ে দেখার এবং হাসপাতালের সেবার মান বৃদ্ধির তাগিদ দেন।
১৪ দিন আগে

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার প্রভাব পড়েছে রাজশাহী-ঢাকা রুটের ট্রেন চলাচলে। এ কারণে ট্রেনগুলো নির্ধারিত সময়ে চলাচল করতে পারছে না।
২০ দিন আগে

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসা ও যাওয়া রোগীদের জিম্মি করে পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট শুরু হয়েছে।
২৩ দিন আগে

কিশোরগঞ্জ-মহাখালী সড়কে পরিবহন মালিকদের দ্বন্দ্বের জেরে শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুই পথে চলাচলকারী যাত্রী ও চাকরিজীবীরা ভোগান্তিতে পড়েছেন।
২৫ দিন আগে

আবদুল্লাহ বলে, ‘সেতু নির্মাণের আশায় বিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। তখন ভেবেছিলাম, সেতু চালু হলে বাড়ি থেকে স্কুলে যেতে মাত্র ১০ মিনিট লাগবে। কিন্তু স্কুলজীবন প্রায় শেষ হলেও সেতুর কাজ শেষ হয়নি।’
১৬ অক্টোবর, ২০২৬

সংস্কারের অভাবে তিন কিলোমিটার সড়কের কোনো চিহ্ণ অবশিষ্ট নেই। কোথাও সড়কের দুপাশ ভেঙে গেছে, আবার কোথাও পিচ ও ইট উঠে গিয়ে সড়ক মাটির সাথে মিশে গেছে।
৬ অক্টোবর, ২০২৬

শুক্রবার মেসেজ দিয়েছিল, আজকের উদয়ন এক্সপ্রেস রাত ১০টার পরিবর্তে ছাড়বে ১১টায়। আমি মনে করেছি, ভুলে মেসেজ এসেছে। তাই সাড়ে ৯টায় স্টেশনে চলে আসছি এবং ১০টায় ট্রেন ছেড়ে দেয়। কুলাউড়া এসে তাদের মনে হয়েছে, ১১টার বদলে ট্রেন ছেড়ে দিছে ১০টায়।
৪ অক্টোবর, ২০২৬

লঞ্চঘাটের টার্মিনালের সাথে সংযোগ স্থাপনকারী পুরো জেটি ভেঙে নদীতে ডুবে গেছে। এতে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হাজারো মানুষ।
৪ অক্টোবর, ২০২৬

সড়কটির ২০০ গজের মধ্যে দুটি স্থানে ভাঙনের কারণে লাল পতাকা টাঙিয়ে ওই সড়কে চলাচলকারী যানবাহনগুলোকে বিপদ সংকেত দেয়া হচ্ছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে ওই সড়কে চলাচলকারী বাসিন্দাদের।
১৮ সেপ্টেম্বর, ২০২৬


