লোড হচ্ছে...
সাম্প্রতিক বছরগুলোতে জাপানে বাড়ির দাম আকাশচুম্বী হওয়ার পাশাপাশি জীবনযাত্রার সামগ্রিক ব্যয়ও ব্যাপকভাবে বেড়ে যাওয়ায়, ২০২৫ সালের একটি সমীক্ষায় দেখা গেছে যে, অর্ধেকেরও বেশি জাপানি এখন সস্তা হলে একটি জিকো বুক্কেন ভাড়া নিতেও রাজি।
২ ঘণ্টা ২৭ মিনিট আগে

আইন মেনে স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ এবং কার্যকর জবাবদিহিÑ দু’টিই নিশ্চিত করতে হবে। শুধু স্বাধীনতা দিলে হবে না, আবার জবাবদিহির নামে রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেও চলবে না। নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা, বেআইনি নির্দেশ প্রত্যাখ্যানের সুরা এবং অভিযোগ তদন্তের স্বাধীন ব্যবস্থা থাকতে হবে।
১ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব পরিবারের সদস্যদের বক্তব্য শুনে বৈঠকে উপস্থিত সবাই বেদনা ভারাক্রান্ত হয়েছেন। দীর্ঘদিন ধরে নিখোঁজ স্বজনদের ফিরে আসার অপেক্ষায় থাকা পরিবারগুলোর দুর্ভোগের পাশাপাশি তাদের সম্পত্তি ব্যবস্থাপনা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়ও আলোচনায় এসেছে।
২ দিন আগে

সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের অন্যতম উদ্দেশ্য ছিল সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোকে একীভূত করে আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষা করা। এ জন্য সরকার ৩৫ হাজার কোটি টাকার মূলধন জোগানের ব্যবস্থা করেছে বলে দেয়া তথ্যে উল্লেখ রয়েছে। ব্যাংকটির পরিচালনা ও তদারকির জন্য একটি পরিচালনা পর্ষদও গঠন করা হয়।
২ দিন আগে

ব্যাংক খাতের সঙ্কট সব প্রতিষ্ঠানে সমান নয়। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত জুন শেষে মাত্র ১০টি ব্যাংকের কাছে খাতের মোট খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি কেন্দ্রীভূত। এসব ব্যাংকের মধ্যে রয়েছে জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এই ১০ প্রতিষ্ঠানের খেলাপি ঋণের সম্মিলিত পরিমাণ চার লাখ ৩৯ হাজার ৫২৭ কোটি টাকা।
৮ দিন আগে

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ৫ জানুয়ারি মামলাটি করেন দুদকের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সিয়ামের বিরুদ্ধে ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
১৬ দিন আগে

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নোয়াখালী জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইদ্রিস মামলার বিষয়টি নিশ্চিত করেন। মামলায় আসামিদের নামে তিন কোটি ৫২ লাখ ৫৪ হাজার ৯৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
১৭ দিন আগে

দুদক জানায়, অনুসন্ধানে মো: রফিকুল ইসলামের নামে ২০২৫-২৬ করবর্ষ পর্যন্ত ১৩ লাখ ২০ হাজার টাকার স্থাবর ও ২৯ লাখ ১৭ হাজার ৬৬০ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৪২ লাখ ৩৭ হাজার ৬৬০ টাকার সম্পদ পাওয়া যায়। পারিবারিক ও অন্যান্য ব্যয়সহ তার মোট সম্পদ অর্জনের পরিমাণ ৭০ লাখ ৩২ হাজার ৪৯৬ টাকা। এর বিপরীতে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৬৬ লাখ ১১ হাজার ৫৬৫ টাকা। ফলে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ ১৪ লাখ ৯৯ হাজার ২১১ টাকা।
১ অক্টোবর, ২০২৬

আইনমন্ত্রী বলেন, সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সরকারের হাতে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। প্রমাণগুলো এতটাই শক্তিশালী যে বিশ্বের যেকোনো ট্রাইব্যুনালকে ‘যুক্তিসংগত সন্দেহের ঊর্ধ্বে’ গিয়ে অপরাধ সংঘটিত হওয়ার বিষয়ে সিদ্ধান্তে আসতে হবে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬


