লোড হচ্ছে...
সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন। পরে মেয়র পদে দলীয় মনোনয়ন না পেলেও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
১৫ ঘণ্টা ৫২ মিনিট আগে

চিকিৎসক, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধ কোম্পানি, ফার্মেসি, দালাল ও অ্যাম্বুলেন্স চালক মিলে গড়ে উঠেছে এক অদৃশ্য নেটওয়ার্ক। বাংলাদেশ হেলথ ওয়াচের (বিজিএইচডব্লিউ) সদ্য প্রকাশিত প্রতিবেদন বলছে, দেশের শীর্ষস্থানীয় ডায়াগনস্টিক প্রতিষ্ঠানগুলোতে এই কমিশনের অঙ্ক বছরে ১,৮৬১ কোটি টাকা ছাড়াতে পারে। প্রতিদিনের হিসাবে যা পাঁচ কোটি ১০ লাখ টাকা। জেলা শহর যোগ করলে এই অঙ্ক আরো বেশি হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
১ দিন আগে

‘সরকারি দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে প্রকৌশলীদের উপহার গ্রহণের পক্ষে প্রতিমন্ত্রীর এমন বক্তব্য অত্যন্ত অনভিপ্রেত, দায়িত্বজ্ঞানহীন ও দুর্নীতিকে উৎসাহিত করার শামিল।’
৫ দিন আগে

‘এ জন্য কমিশন ও রাষ্ট্রের নীতিনির্ধারকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আদালত, গণমাধ্যম ও দুদকের সব কর্মকর্তা-কর্মচারীসহ আমার দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’
৭ দিন আগে

শরীফ উদ্দিন গত ২৫ অক্টোবর আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে চাকরিতে পুনর্বহালের জন্য আবেদন করেন। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত কমিশনের ১৩/২০২৬ নম্বর সভায় তার আবেদনটি পর্যালোচনা করে অপসারণের আগের আদেশ প্রত্যাহার করা হয়। প্রধান কার্যালয় থেকে জারি করা আদেশে তাকে পুনরায় চাকরিতে বহাল করা হয়।
৭ দিন আগে

দুদকের অনুসন্ধানে প্রথম ঘটনায় এক কোটি এক লাখ ৪১ হাজার ১২০ টাকা এবং দ্বিতীয় ঘটনায় ২৩ কোটি ৬৯ লাখ ৩০ হাজার ১১৯ টাকা ক্ষতিসাধনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
৮ দিন আগে

সরকারি অর্থের অপচয় ও দুর্নীতির সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে কঠোর অবস্থান স্পষ্ট করে একই সাথে বর্তমান সরকারের আমলেও কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করেছে কমিটি।
৯ দিন আগে

দুদক চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধিদল ঢামেক হাসপাতাল পরিদর্শন করে রোগীদের ভোগান্তি ও দালাল চক্রের অভিযোগ শোনেন। তারা স্বাস্থ্যখাতের অনিয়ম খতিয়ে দেখার এবং হাসপাতালের সেবার মান বৃদ্ধির তাগিদ দেন।
১২ দিন আগে

সালাহউদ্দিন রিপন তার সম্পদ বিবরণীতে স্থাবর সম্পদ অর্জনের উৎস হিসেবে ব্যবসার আয় উল্লেখ করেছেন। তবে এ তথ্যের সত্যতা পাওয়া যায়নি।
১৩ দিন আগে

বিএফআইইউর নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি কোম্পানির নিজস্ব মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ নীতিমালা থাকতে হবে। তা অনুমোদন করবে পরিচালনা পর্ষদ বা সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি। ঝুঁঁকি ও বাস্তবতার নিরিখে নীতিমালা নিয়মিত পর্যালোচনা করতে হবে। প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রতি বছর কর্মকর্তা, কর্মচারী ও এজেন্টদের উদ্দেশে মানিলন্ডারিং প্রতিরোধে স্পষ্ট অঙ্গীকার ঘোষণা করতে হবে।
১৪ দিন আগে

দলীয়করণের মাধ্যমে জাতিকে মেধাশূন্য করা হচ্ছে বলে মন্তব্য করেছেন মোহাম্মদ কামাল হোসেন এমপি। দুর্নীতির জঞ্জাল দূর করে মেধার ভিত্তিতে রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
১৫ দিন আগে

পাবনার চাটমোহরে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সার ডিলার নিয়োগের অভিযোগে বিতর্কিত ডিলারশিপ বাতিলের দাবিতে বিএনপির একাংশ বিক্ষোভ ও মানববন্ধন করেছে।
১৫ দিন আগে

বরগুনার আমতলীর গুলিশাখালী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো: রাজিবুল ইসলামের বিরুদ্ধে ইলিশ রক্ষায় বরাদ্দকৃত ভিজিএফ চাল আত্মসাৎ এবং জেলেদের কাছ থেকে ৩০ টাকা করে আদায়ের অভিযোগে চরম ক্ষোভ ও তদন্তের দাবি উঠেছে।
১৬ দিন আগে

‘ইতোমধ্যে আমরা বেশ কয়েকটি কমিটি করেছি। পাশাপাশি দুর্নীতি দমন কমিশন কাজ করছে। যারা এই দুর্নীতির সাথে জড়িত রয়েছে, তাদের অবশ্যই আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
১৭ দিন আগে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো: শাহজাহান কবির এ আদেশ দেন।
১৯ দিন আগে

রায়ে আসামির অবৈধভাবে উপার্জিত এক কোটি ৩৬ লাখ ৪৬ হাজার ৫২২ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন আদালত।
২০ দিন আগে

১৯৯২ সালে যুগোস্লাভিয়া ভাঙনের পর রোববারের নির্বাচনে রেকর্ড ৬৪.৯ শতাংশ ভোট সংগৃহীত হয়। তবে স্বাধীন নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থাগুলো ভোটারদের ওপর চাপ প্রয়োগ এবং কেন্দ্রে অনিয়মের নানা অভিযোগ তুলেছে।
২২ দিন আগে

অভিযোগ অনুযায়ী, জেলা প্রশাসক সরকারদলীয় ব্যক্তিদের দেয়া তালিকা চূড়ান্ত করে কৃষি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। এ ক্ষেত্রে প্রার্থীদের সততা, দক্ষতা, পেশাদারিত্ব এবং কৃষির সাথে তাদের বাস্তব সম্পৃক্ততার পরিবর্তে রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেয়া হয়েছে বলে দাবি করেন সংসদ সদস্যরা।
২৬ দিন আগে

‘দুর্নীতি বন্ধ করার প্রথম শর্তই হলো আমরা যারা রাজপথে ও সভা-সমাবেশে মুখ ফুটে দুর্নীতি বন্ধের কথা বলছি, সেই রাজনৈতিক নেতৃত্ব ও রাজনৈতিক নেতৃবৃন্দকে আগে নিজেদের দুর্নীতি মুক্ত হতে হবে। রাজনীতি থেকে ব্যক্তি ও নেতার দুর্নীতি দূর করতে না পারলে দুর্নীতি বিরোধী যেকোনো উদ্যোগই ব্যর্থতায় পর্যবসিত হবে।’
২৭ দিন আগে

‘তজুমদ্দিনকে পৌরসভায় রুপান্তর করা হবে। বিনোদনের জন্য মেঘনার পাড়ে একটি পার্ক নির্মাণ করা হবে।’
২৭ দিন আগে


