লোড হচ্ছে...
সুন্দরবনে পৃথক দুটি ঘটনায় পাঁচজন করে মোট ১০ জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে।
৫১ মিনিট আগে

গত দুই বছর ধরে সুন্দরবনের বিভিন্ন বনদস্যু বাহিনী জেলে, বাওয়ালি ও মৌয়ালদের জিম্মি করে মুক্তিপণ আদায় করছে। পাশাপাশি তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে।
২ দিন আগে

সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক দুটি বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি থাকা ৫ জেলে জীবিত উদ্ধার। ডাকাত সাত্তার বাহিনীর হাত থেকে জেলেদের রক্ষা ও বনদস্যু দমনে অভিযান অব্যাহত।
৩ দিন আগে

মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত অস্ত্র ও কার্তুজগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধার করা জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
১০ দিন আগে

পটুয়াখালীর দশমিনায উপজেলার পাঁচখালী চরে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে ভূমিদস্যুদের হামলায় আহত হয়েছেন ১৪ জন।
১৫ দিন আগে

স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে অপরাধের কারণ চিহ্নিত করতে হবে এবং সে অনুযায়ী অপরাধ প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে হবে।
২৪ দিন আগে

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জেলেরা গত ১০ অক্টোবর সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে সম্রাট বাহিনীর সদস্যরা তাদের ধরে নিয়ে যায় এবং জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের জন্য নির্যাতন করে।
২৫ দিন আগে

এসআরবি-৬ ও সংশ্লিষ্ট অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক তৎপরতা, বনের প্রতিকূল পরিবেশ এবং অপরাধমূলক জীবনের অনিশ্চয়তার প্রেক্ষাপটে বিভিন্ন দস্যু বাহিনীর সদস্যরা অপরাধের পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করে।
২৭ দিন আগে

বালুদস্যুদের থাবায় হুমকিতে পড়ছে কৃষিজমি। এতে অনেক জমির মাঝ বরাবর ফাঁটল দেখা দিয়েছে।
২৮ দিন আগে

ঢেউ আর বৈরী আবহাওয়ার চরম ঝুঁকি উপেক্ষা করে জীবন-জীবিকার তাগিদে বঙ্গোপসাগরে পাড়ি জমান পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলের জেলেরা। পরিবার-পরিজন ছেড়ে টানা...
৬ অক্টোবর, ২০২৬

দস্যুদের গতিবিধি টের পেয়ে কটকার মোহনায় অবস্থানরত জেলেরা মোবাইলফোনে বিষয়টি বনরক্ষীদের জানান। খবর পেয়ে বনরক্ষীরা দ্রুত টহল বোট নিয়ে কটকা নদীর প্রবেশমুখে অবস্থান নেন। এ সময় দস্যুরা পর্যটকবাহী জাহাজের দিকে এগিয়ে আসার চেষ্টা করলে বনরক্ষীরা তাদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়েন। গুলির মুখে দস্যুরা ট্রলারের গতিপথ ঘুরিয়ে দ্রুত সাগরের দিকে চলে যায়।
৪ অক্টোবর, ২০২৬

গত দুই দিনে ২১ জন জেলেকে অপহরণের ঘটনায় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপহৃতদের উদ্ধার ও দস্যু দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ দাবি করেছেন ওই জেলে-মহাজনরা।
২৭ সেপ্টেম্বর, ২০২৬

নদস্যু মজনু বাহিনী শনিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে সাগর-সংলগ্ন সুন্দরবনের নারিকেলবাড়ীয়া ও কালামেয়া এলাকায় মাছ ধরারত জেলেদের বহরে হামলা করে তিন জেলেকে তুলে নিয়ে যায়। অপহৃত জেলেরা হচ্ছেন রিপন (২৬) ফরিদ (৩০) অপর জেলের নাম জানা যায়নি। এদের বাড়ি কয়রা ও শরণখোলা এলাকায়।
২৬ সেপ্টেম্বর, ২০২৬


