লোড হচ্ছে...
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৮টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে সকাল ৮টা ৩১ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই আগুনে তিনজন দগ্ধ হন। তাদের স্থানীয়ভাবে হাসপাতালে পাঠানো হয়েছে।
১৭ ঘণ্টা ৩৬ মিনিট আগে

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন দেলোয়ার ঘটনা স্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে নগত ২০ হাজার টাকা ও আসবাবপত্র প্রদান করেন।
৩ দিন আগে

২৫ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে রওশন আরা ও তার পরিবারের লোকজন কিশোরী মেয়ে আফরিন আক্তারকে বাড়িতে রেখে বাইরে যান। বাড়ি ফাঁকা থাকার সুযোগে কৌশলে রওশন আরার ঘরে প্রবেশ করেন তার মামি সোনিয়া আক্তার। এ সময় ঘুমন্ত অবস্থায় কিশোরী আফরিন আক্তারের গায়ে গরম পানি ছুড়ে মারেন সোনিয়া আক্তার।
৬ দিন আগে

কয়েকজন মিলে ওই এলাকার একটি ট্রান্সফরমার চুরির পরিকল্পনা করেন। এ সময় তাদের একজন বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সফরমারের সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। কিন্তু ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইনে বিদ্যুৎ সচল থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে খুঁটির ওপরই আটকে পড়েন তিনি।
৬ দিন আগে

পাপনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
১৫ দিন আগে

নাটোরের বাগাতিপাড়ায় খেলার সময় গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ শিশু শারিন (৬) চার দিন চিকিৎসার পর মারা গেছে। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১৬ দিন আগে

‘ঘটনার সময় আমরা অন্য সাইটে কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দে এয়ার কম্প্রেসার বিস্ফোরণ হয়। এবং বিস্ফোরণের পরে আগুনে চারজন দগ্ধ হয়।’
১৬ দিন আগে

ছেলে বাড়ির সামনে একটি গ্যাস লাইটার ও কিছু খেলনা নিয়ে খেলাধুলা করছিল। হঠাৎই গ্যাস লাইটারটি বিস্ফোরিত হয়ে তার গেঞ্জিতে আগুন লেগে যায়। এতে তার শরীরের সামনের অংশের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায়।
২০ দিন আগে

আমরা খবর পেয়ে দ্রুত উদ্ধার করে তাদের প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।
২১ দিন আগে

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দুই নম্বর ওয়ার্ডের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় আমজাদ মার্কেটসংলগ্ন সাততলা মোড়ে এ আগুনের ঘটনা ঘটে।
২৩ দিন আগে

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, ‘ভাটারা নতুন বাজার এলাকা থেকে মোছা: রোজিনা আক্তার আবিদা নামে এক নারী এসিডে দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছেন তার শরীরে ২০ শতাংশ দগ্ধ হয়েছেন। আমরা তাকে জাতীয় বার্নে ভর্তি দিয়েছি।’
২৩ দিন আগে

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে সহযোগিতা করা হবে। যতদিন বেঁচে থাকব, ততদিন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক দায়িত্ব নিজের তত্ত্বাবধানে পালন করব।
২৮ দিন আগে

বুধবার সকালে ওই বাসায় রান্নার প্রস্তুতির সময় গ্যাস সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে গ্যাস ছড়িয়ে পড়ে। একপর্যায়ে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটলে ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
২৮ দিন আগে

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. মো: হারুনুর রশিদ বিপুল জানান, গতকাল বুধবার বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে জামালের শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল। পাশাপাশি তার শ্বাসনালিতে আঘাতের (ইনহেলেশন ইনজুরি) আশঙ্কাও ছিল। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।
২৮ দিন আগে

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, টঙ্গীর চেরাগ আলী থেকে একই পরিবারের দুই নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে লালচানের শরীরে ৯৫ শতাংশ দগ্ধ, নাসিমার শরীরের ৮৫ শতাংশ দগ্ধ ও তানিসার শরীরে ৮৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
২৯ দিন আগে

বিস্ফোরণে নিহত রোজিনার শরীরের ৬০ শতাংশ এবং শরীফ ও রিয়াজের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
১৬ অক্টোবর, ২০২৬

১০ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে কাঁচপুরে ‘ইসলাম টাওয়ার’ নামের ছয়তলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে গ্যাস লাইনের গতি বৃদ্ধির কম্প্রেসার লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে।
১৫ অক্টোবর, ২০২৬

ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন।
১৫ অক্টোবর, ২০২৬

বাড়িতে জমে থাকা গ্যাস বিস্ফোরণে মা-ছেলেসহ তিনজন দগ্ধ হয়েছেন।
১১ অক্টোবর, ২০২৬

দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক।
১১ অক্টোবর, ২০২৬


