লোড হচ্ছে...
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. শিব্বির আহমেদ নয়া দিগন্তকে বলেন, এলপিজির দাম বাড়ানোর কারণ হিসেবে সরকার প্রতিবারই আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি ও ভর্তুকির প্রসঙ্গ তুলে ধরে। কিন্তু কাঠামোগত অদক্ষতা ও অস্বচ্ছ চুক্তির দায় শেষ পর্যন্ত ভোক্তাদের ওপর চাপানো হচ্ছে। সরকার আন্তরিক হলে এসব সমস্যার সমাধান সম্ভব।
১০ দিন আগে

যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অটোগ্যাস বিক্রেতাদের কমিশনও বাড়ানো হয়েছে।
১১ দিন আগে

ভোক্তাপর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২,০৬০ টাকা নির্ধারণের তীব্র প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির। এ সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী উল্লেখ করে তারা অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে।
১১ দিন আগে

রান্নার অপরিহার্য উপাদান এলপিজির দাম বাড়ানোর সিদ্ধান্ত কোনো জনবান্ধব সরকারের কাজ হতে পারে না। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর গত আট মাসে পাঁচ দফায় এলপিজির দাম বাড়ানো হয়েছে।
১১ দিন আগে

গত বৃহস্পতিবার এলপিজির দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে গণশুনানি করেছে বিইআরসি। এতে আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতারা তাদের কমিশন বাড়ানোর দাবি জানিয়েছিলেন।
১২ দিন আগে

এলপিজি কোম্পানিগুলো ১২ কেজির সিলিন্ডারপ্রতি কমিশন উল্লেখযোগ্য পরিমাণে বাড়াতে চায়। প্রস্তাবে ওমেরা পেট্রোলিয়াম ১৯১ টাকা থেকে বাড়িয়ে ৪৭৮ টাকা, পেট্রোম্যাক্স ৩৪৯ টাকা, ডেল্টা ৩৬০ টাকা এবং মেঘনা গ্রুপ ৩০০ টাকা করার আবেদন জানিয়েছে। অন্য দিকে পরিবেশকেরা প্রতি ১২ কেজির সিলিন্ডারে কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা করার প্রস্তাব দিয়েছেন।
১৫ দিন আগে

এক সপ্তাহ পর ইরানের সাথে সীমান্ত খুলে দিলো পাকিস্তান
২০ দিন আগে

জ্বালানিমন্ত্রী বলেন, ‘জ্বালানি খাত বর্তমানে বিশ্বব্যাপী বড় ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহ ও মূল্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম স্থিতিশীল নয়। এ পরিস্থিতিতে দেশের বাজারে এলপিজির সরবরাহ ও মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকার সংশ্লিষ্টদের সাথে আলোচনা করছে।’
১৪ অক্টোবর, ২০২৬

ব্রিফিংয়ে উপদেষ্টা সরকারের খাদ্য, রেলপথ, বাণিজ্য, জ্বালানি, বিদ্যুৎ, ক্রীড়া ও পরিবেশসহ বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও অগ্রগতির চিত্র তুলে ধরেন।
১৩ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে যথেষ্ট অস্থিরতা রয়েছে। এর মধ্যেও সরকার এলপিজির দাম সমন্বয়ের চেষ্টা করছে। তবে কোথাও কোথাও সমন্বয় করা দামে এলপিজি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ অক্টোবর, ২০২৬

এদিকে সরকার নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ দেশের ১৬ জেলায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৩ অক্টোবর) ডিলার, পাইকারি ও খুচরা পর্যায়ের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।
৪ অক্টোবর, ২০২৬

ট্রেড লাইসেন্স হালনাগাদ না করে অবৈধভাবে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জারিমানা করা হয়েছে।
৩ অক্টোবর, ২০২৬

মূল অপরাধী সিন্ডিকেট ও উৎপাদনকারী কোম্পানিগুলোকে আড়াল করে মাঠ পর্যায়ের ডিলার ও পরিবেশকদের ওপর একপেশেভাবে জরিমানা করা হচ্ছে।
৩ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সেপ্টেম্বরের নির্ধারিত দাম অনুযায়ী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য এক হাজার ৫৮৫ টাকা। অথচ উজিরপুরের বিভিন্ন বাজারে একই সিলিন্ডার দুই হাজার ১০০ থেকে দুই হাজার ৬০০ টাকায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
২ অক্টোবর, ২০২৬

বিবৃতিতে বলা হয়, পর্যাপ্ত সরবরাহ থাকা সত্বেও যদি কোনো এলপিজি অপারেটর, পরিবেশক, ডিলার বা খুচরা বিক্রেতা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রয় করেন এবং নিয়ম বহির্ভূতভাবে মজুদ করেন, তবে তা প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এমন অনিয়মে জড়িত যে কারও বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা সরকার গ্রহণ করবে।
১ অক্টোবর, ২০২৬

সভায় দেশের এলপিজি খাতের সার্বিক পরিস্থিতি উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত আগস্টে দেশে এক লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এবং চলতি সেপ্টেম্বরের ২২ তারিখ পর্যন্ত এক লাখ ১৮ হাজার ৭৪২ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে।
২৮ সেপ্টেম্বর, ২০২৬


