
কোম্পানি পর্যায়ে সরকার নির্ধারিত দর নিশ্চিত করা এবং প্রশাসনের হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে গোপালগঞ্জে অনির্দিষ্টকালের জন্য এলপিজি গ্যাসের ক্রয়-বিক্রয় বন্ধের ঘোষণা দিয়েছে গোপালগঞ্জ এলপিজি পরিবেশক সমিতি।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়ায় সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে সমিতির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি শিকদার জাহিদুল ইসলাম সেলিম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২ অক্টোবর অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগে শহরের ‘নিপুণ প্রযুক্তি’ নামের একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশক সমিতির নেতারা এই জরিমানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মূল অপরাধী সিন্ডিকেট ও উৎপাদনকারী কোম্পানিগুলোকে আড়াল করে মাঠ পর্যায়ের ডিলার ও পরিবেশকদের ওপর একপেশেভাবে জরিমানা করা হচ্ছে।
সম্মেলনে আরো জানানো হয়, যতক্ষণ পর্যন্ত কোম্পানি পর্যায়ে সরকার নির্ধারিত দামে গ্যাস সরবরাহ নিশ্চিত না করা হবে এবং পরিবেশকদের লাইসেন্স প্রদানে হয়রানিসহ প্রশাসনিক হয়রানি বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত পুরো গোপালগঞ্জ জেলায় এলপিজি গ্যাসের ক্রয়-বিক্রয় সম্পূর্ণ বন্ধ থাকবে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








