লোড হচ্ছে...
গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলনে নিহত ও বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তারের খবরকে ভিত্তিহীন ও গুজব বলে নিশ্চিত করেছে পুলিশ। গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।
১০ দিন আগে

সাভারের পোশাক কারখানায় হামলায় ৫-৭ কোটি টাকার ক্ষতি। সংঘাতের নেপথ্যে পরাজিত ফ্যাসিবাদের অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১৯ আসনের এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
১০ দিন আগে

শিল্পাঞ্চল সাভারে শ্রমিক আন্দোলনের নামে যারা ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন বলে মন্তব্য করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান। তিনি স্পষ্টভাবে জানান, মজুরি বোর্ড গঠনের পর এখন নতুন করে আন্দোলনের সুযোগ নেই; তাই বিশৃঙ্খলাকারীদের কঠোর আইনের আওতায় আনা হবে।
১০ দিন আগে

কুমিল্লার নাঙ্গলকোটে ঋণের কিস্তি পরিশোধ না করতে পারায় সাজেদা ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থার দায়ের করা মামলায় এক গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ।
১০ দিন আগে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘অপপ্রচার ও পরিকল্পিত উসকানির মাধ্যমে দেশে ও বিদেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।’
১০ দিন আগে

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দুর্বাশুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া একমাত্র শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। স্কুল শাখার ১৪ জন শিক্ষক দিয়ে পরিচালিত এই কলেজের এমন ফলাফলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
১১ দিন আগে

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার কমলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আমানুল্লাহ এটিকে ফল বিপর্যয় না বলে মূল্যায়নের শৃঙ্খলার প্রভাব হিসেবে উল্লেখ করেছেন। তিনি হতাশ না হয়ে শিক্ষক-অভিভাবকদের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ও বিশেষ প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।
১১ দিন আগে

আজ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডের প্রায় ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী ফল জানতে পারবেন। ফলাফল পুনর্নিরীক্ষার আবেদন ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে করা যাবে।
১২ দিন আগে

বেতন-ভাতা ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে পোশাক শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করলে প্রায় দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
১৪ দিন আগে

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষার প্রশ্নফাঁস, স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগ ও ভর্তি জালিয়াতির অভিযোগে অভিযুক্ত অফিস সহায়ক শাহজামালকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
১৪ দিন আগে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক হিজাব ও নিক্বাব পরিহিত নারী শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে কটাক্ষ এবং সন্ত্রাসী অপবাদ দেয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা এমপি।
১৬ দিন আগে

গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার আউচপাড়ায় একটি মাদরাসার প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে শিক্ষক কর্তৃক চুমু দেয়ার অভিযোগকে কেন্দ্র করে তৈরি হয়েছে চরম বিতর্ক ও তোলপাড়।
১৭ দিন আগে

ঢাকার ধামরাইয়ে জিনলিয়ান ইলেকট্রনিক্স টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডে মিস্টার উইলসন (৫০) নামে এক চীনা নাগরিক আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
১৭ দিন আগে

গাজীপুরের টঙ্গীর আউচপাড়ায় ক্বারীউল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় ছয় বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ এনে সৃষ্ট ঘটনায় নতুন বিতর্ক দেখা দিয়েছে।
১৮ দিন আগে

দিনাজপুরের পূর্ণভবা নদীতে নৌকায় পারাপারের সময় পানিতে পড়ে ডুবে আফজাল (৫৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।
১৮ দিন আগে

আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) চলতি ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকতারুজ্জামান।
১৯ দিন আগে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ‘মেইড ইন বাংলাদেশ’ নীতির আলোকে দেশীয় প্রযুক্তির বিকাশ ও ডিফেন্স ইন্ডাস্ট্রিতে নিজস্ব সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনীর জন্য নির্মিত ৩টি ল্যান্ডিং ক্রাফট ট্যাংকের (এলসিটি) মধ্যে তৃতীয় জাহাজ ‘এলসিটি-১০৪’ আনুষ্ঠানিকভাবে পানিতে ভাসানো (লঞ্চিং) হয়েছে।
১৯ দিন আগে

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দীর্ঘদিন ধরে দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
৭ অক্টোবর, ২০২৬


