
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (১১ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গ্রামের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমার আগুনে তার বাবা-মাসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই নেত্রী।
ঘটনার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেন নুসরাত তাবাসসুম জ্যোতি নিজেই।
তিনি তার পোস্টে ক্ষোভ প্রকাশ করে উল্লেখ করেন, এভাবে হামলা চালিয়ে তার কণ্ঠ রোধ করা সম্ভব হবে না।
আগুনের পথ মাড়িয়ে নিজের রাজনৈতিক ও সামাজিক কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি লেখেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’।
এদিকে এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুর্বৃত্তরাই এই বর্বরোচিত হামলা চালিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান গণমাধ্যমকে জানান, হামলাটি মূলত একটি গবাদিপশু রাখার ঘরে চালানো হয়েছিল।
স্থানীয় প্রতিবেশীদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছান এবং রুমের ভেতর থাকা গবাদিপশুগুলোকে নিরাপদে উদ্ধার করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








