লোড হচ্ছে...
বিলটি পর্যালোচনা, যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জনের পর সংসদে প্রতিবেদন উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে কমিটি।
১০ দিন আগে

কমিটি বৈঠকে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬’ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটির সদস্যরা বিলটির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করে জাতীয় সংসদের অধিবেশনে রিপোর্ট আকারে উপস্থাপনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করে।
১১ দিন আগে

এছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করে প্রবিধানমালা তৈরির তাগিদ দিয়েছে কমিটি।
১৪ দিন আগে

বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যাবতীয় কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। মন্ত্রণালয়কে প্রতিরক্ষা ব্যবস্থা অধিক শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
২৪ দিন আগে

প্রান্তিক কৃষকের দোরগোড়ায় সহজে সার পৌঁছে দিতে সারা দেশে সাড়ে চার হাজারেরও বেশি নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেয় সরকার। তবে মাঠপর্যায়ে উপজেলা ও জেলা বাছাই কমিটির মাধ্যমে পাঠানো তালিকার ভিত্তিতে নিয়োগ চূড়ান্ত করতে গিয়ে বিভিন্ন জেলায় ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। স্থানীয় সংসদ সদস্যদের মতামত উপেক্ষা করা এবং অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের অগ্রাধিকার দেয়ার অভিযোগ নিয়ে খোদ সরকারি দল ও কমিটির ভেতরে অসন্তোষ দেখা দেয়।
২৭ দিন আগে

দেশে মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধি, প্রাণীর রোগ প্রতিরোধে টিকা ও ওষুধের সরবরাহ বাড়ানো এবং ইলিশ আহরণ বন্ধের সময়ে প্রান্তিক জেলেদের জীবনমান সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সাথে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, সামুদ্রিক মাছ উৎপাদন ও আহরণে স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রাণিজ খাদ্যের মান নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
১৪ অক্টোবর, ২০২৬

বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন, প্রধানমন্ত্রীর জাপান সফর ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া দলের শূন্য পদ পূরণ বিষয়ের অগ্রগতি সম্পর্কে আলোচনা হতে পারে।
১০ অক্টোবর, ২০২৬

বৈঠকে টিসিবি কার্ডসহ বিভিন্ন সেবামূলক কার্ড প্রদানের ক্ষেত্রে সমন্বিত প্রক্রিয়া অবলম্বনের পরামর্শ দেয়া হয় এবং প্রকৃত প্রাপককে কার্ড প্রদানে সচেষ্ট থাকার আহ্বান জানানো হয়।
৭ অক্টোবর, ২০২৬

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদফতর, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, শিশু কল্যাণ ট্রাস্ট, প্রাথমিক শিক্ষা একাডেমি ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের খাতভিত্তিক বাজেট ও ব্যয় বিভাজন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত অর্থবছরে খাতভিত্তিক বিভাজন ও ব্যয় পরিকল্পনা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে তুলে ধরা হয় হয়।
৭ অক্টোবর, ২০২৬

দুর্যোগপ্রবণ এলাকায় দ্রুত আগাম বার্তা পৌঁছানোর কার্যকর ব্যবস্থা গ্রহণ, জেলাভিত্তিক আশ্রয়কেন্দ্র ও স্বেচ্ছাসেবকদের তালিকা পরবর্তী সভায় উপস্থাপন এবং তা স্থানীয় সংসদ সদস্যদের কাছে পাঠানোর জন্য কমিটি সুপারিশ করেছে।
৬ অক্টোবর, ২০২৬

কমিটি দেশের মসজিদগুলোর বিদ্যুৎ ব্যবহারের নীতিমালা প্রণয়ন করা, সরকারি খরচে যে সকল ব্যক্তি হজে যান সে বিষয়ে একটি নীতিমালা প্রণয়ন করা এবং ইসলামী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত একই হাসপাতাল ও মিশনে বহুদিন যাবৎ কর্মরত ডাক্তার ও কর্মকর্তা-কর্মচারীদেরকে মানুষের সেবা নিশ্চিত করার লক্ষ্যে শিগগিরই বদলি করার জন্য সুপারিশ করেছে।
৬ অক্টোবর, ২০২৬

আগামী বৈঠকে ব্যাংক খাতের পূর্ণাঙ্গ চিত্রের পাশাপাশি সংস্কার বাস্তবায়নের রূপরেখা উপস্থাপনের জন্য অর্থ মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।
৪ অক্টোবর, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি মো: আশরাফ উদ্দিন, এমপির সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত...
৩০ সেপ্টেম্বর, ২০২৬

বৈঠকে ভূমি দখলদারদের থেকে জাতীয় সম্পত্তি উদ্ধারের বিষয়েও আলোচনা হয়। স্বচ্ছতা আনয়নে ল্যান্ড ব্যাংক বা ভূমি তথ্য ভাণ্ডার গড়ে তোলার লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করছে বলে জানা যায়। এক্ষেত্রে অটোমেশন করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে আলোচনা হয়।
২১ সেপ্টেম্বর, ২০২৬

বৈঠকে সারাদেশের বৈধ ও অবৈধ ইটভাটার তালিকা প্রণয়ন করার জন্য পরিবেশ অধিদফতরকে নির্দেশনা প্রদান করা হয়। সেইসাথে, সরকারের নির্মাণাধীন অবকাঠামোর ক্ষেত্রে ইটের পরিবর্তে ব্লক ব্যবহার করার সুপারিশ করা হয়।
১৯ সেপ্টেম্বর, ২০২৬


