জাতীয় সংসদ
জাতীয় সংসদ। সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক কমিটির সভাপতি মো: রেজাউল করিম বাদশার সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

কমিটি বৈঠকে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬’ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটির সদস্যরা বিলটির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করে জাতীয় সংসদের অধিবেশনে রিপোর্ট আকারে উপস্থাপনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করে।

বৈঠকে কমিটির সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, সংসদ সদস্য মো: মোশারফ হোসেন, শেখ মজিবুর রহমান ইকবাল, মো: রুহুল আমিন ও মো. তাজউদ্দীন খান অংশগ্রহণ করেন।

বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস