ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত। সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক কমিটির সভাপতি মো: আশরাফ উদ্দিনের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বৈঠকে কমিটির সদস্য ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি, সংসদ সদস্য এস এম জিলানী, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আব্দুস সালাম আজাদ, লুৎফর রহমান এবং মো: আব্দুল বাতেন অংশগ্রহণ করেন।

বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যাবতীয় কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। মন্ত্রণালয়কে প্রতিরক্ষা ব্যবস্থা অধিক শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস