
জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে ভূমিকম্প মোকাবেলায় বিদ্যমান প্রস্তুতি সম্পর্কে পরবর্তী সভায় কমিটিকে অবহিত করার জন্য সুপারিশ করা হয়েছে।
এছাড়া, দুর্যোগপ্রবণ এলাকায় দ্রুত আগাম বার্তা পৌঁছানোর কার্যকর ব্যবস্থা গ্রহণ, জেলাভিত্তিক আশ্রয়কেন্দ্র ও স্বেচ্ছাসেবকদের তালিকা পরবর্তী সভায় উপস্থাপন এবং তা স্থানীয় সংসদ সদস্যদের কাছে পাঠানোর জন্য কমিটি সুপারিশ করেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সংসদ ভবনে কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম, এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এবং সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, এস এ জিন্নাহ কবীর, নাদিয়া পাঠান পাপন, মোসাম্মৎ শাম্মী আক্তার, এ টি এম আজহারুল ইসলাম এবং মুহাম্মদ আলী আছগার অংশগ্রহণ করেন। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








