লোড হচ্ছে...
প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। ইন্টারপোলের রেড নোটিশ জারি কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির গ্রেফতারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণ সম্পন্ন হয় না। অনুরোধ গ্রহণকারী রাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও আদালত সে দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণ অনুরোধ, অপরাধের প্রকৃতি, গ্রেফতারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনগত শর্ত পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে।
২২ ঘণ্টা ৫৬ মিনিট আগে

‘সোশ্যাল মিডিয়ায় পতিত ফ্যাসিস্ট শক্তির যেই উল্লাস আমরা দেখেছি এ ঘটনাকে কেন্দ্র করে এবং কুষ্টিয়া জেলার আওয়ামী লীগ, তারা নিজেরাই এই দায় স্বীকার করেছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তাদের দায়মুক্তি দিচ্ছেন এ সংসদে এসে।’ তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন যে, কত ঘণ্টার মধ্যে দোষীদেরকে উনি শনাক্ত করে গ্রেফতার করবেন এবং বিচার করবেন। কিন্তু দুঃখজনকভাবে তিনি এসে পুরো ডিনায়াল মোডে গেলেন এবং এ ঘটনাকে সম্পূর্ণভাবে অস্বীকার করলেন।’
৩ দিন আগে

গত রাতে অর্থাৎ আজ ১২ তারিখের শুরুতে রাত ১২টা ২০ মিনিটের দিকে সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান গ্রামে সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে।
৩ দিন আগে

‘সীমান্তের ওপার থেকে বারবার অডিও-ভিডিও কলে পলাতক গণহত্যাকারী ফ্যাসিস্ট নেত্রী তার নেতাদের নির্দেশ দিচ্ছেন জুলাই আন্দোলনকারীদের লিস্ট করতে, তাদের ঘরবাড়ি ভেঙে দিতে। হুমকিও দিচ্ছেন তিনি ফিরলে নাকি জুলাই যোদ্ধাদের চরম শিক্ষা দেবেন। কিন্তু সেই সুযোগ হয়তো মহান রাব্বুল আলামিন তাকে আর কখনোই দেবেন না।’
৪ দিন আগে

বৈঠকে রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধান, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন এবং রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতে চলমান আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
৪ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে যুক্তরাজ্যের পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন রোহিঙ্গার প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত...
৪ দিন আগে

বেনজীর আহমেদের বিরুদ্ধে বাংলাদেশের উপযুক্ত আদালত গ্রেফতারি পরোয়ানা জারির পর ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেয়া হয়। ২০২৫ সালের ১১ এপ্রিল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়।
৫ দিন আগে

‘নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অনুদানের অর্থ আত্মসাৎ, নিবন্ধনের সময় গৃহীত শর্তাবলি ও পরবর্তী সময়ে এনজিও বিষয়ক ব্যুরোর জারি করা আইনানুগ নির্দেশনা অমান্য এবং ভুয়া বা জাল অভিপ্রায়পত্র (এলওআই) দাখিলের মতো অপরাধের কারণে এসব সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এসব সংস্থাকে কালো তালিকাভুক্ত করার পাশাপাশি তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।’
৬ দিন আগে

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর এ দেশের জনগণের স্বপ্ন ও প্রত্যাশা পূরণ হয়নি; একদলীয় শাসনের কারণে অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা এবং জাতির মধ্যে ধূমায়িত ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সেই সঙ্কটময় মুহূর্তে ভূ-রাজনৈতিক ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে সিপাহি-জনতা বন্দীদশা থেকে মুক্ত করে এনে জিয়াউর রহমানের ওপর দেশের নেতৃত্বের ভার তুলে দিয়েছিল।
৮ দিন আগে

‘এখন যারা নবীন রাজনৈতিতে এসেছেন, তারা বলছেন চব্বিশ আমাদের। চব্বিশ আমাদের আমাদের করতে থাকলে, চব্বিশ কারো থাকবে না। জুলাই চেতনার মালিকানা দাবি করতে থাকলে নবীন বন্ধুরা নবীনই থেকে যাবেন।’
৮ দিন আগে

তিনি জানান, সরকার ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বলপ্রয়োগ না করার নির্দেশনাও দেয়া হয়েছে।
১১ দিন আগে

আধুনিক, সমন্বিত ও প্রযুক্তিভিত্তিক নিরাপদ সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি জাতীয় নিরাপত্তা সুসংহত করতে অপরিহার্য ভূমিকা পালন করে।
১১ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নীতি ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আমাদের বিমানবন্দর, স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টগুলোর কার্যক্রমগত সক্ষমতা বহুগুণ বৃদ্ধি করতে হবে। একইসাথে সীমান্ত ব্যবস্থাপনাকে কেবল প্রযুক্তিনির্ভর না করে মানবিক অধিকার ও সুরক্ষার প্রতি সংবেদনশীল এবং পেশাদার মানদণ্ডে উন্নীত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।’
১১ দিন আগে

অতীতের সাথে সম্পর্কিত কোনো কোনো মহল রাজনৈতিক উদ্দেশ্যে বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে সরকার মনে করছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম জোরদার করা হবে।
১২ দিন আগে

শ্রমিকরা কাজ করতে চায়। কিন্তু বহিরাগতরা এসে ঢিল মেরে ছুটি দিতে বাধ্য করে ও শ্রমিকরা রাস্তায় নেমে যায়।
১৩ দিন আগে

প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, যাতে শ্রমিকদের স্বার্থ সংরক্ষিত হয়, তাদের জীবনমানের উন্নতি হয় এবং তাদের সব বিষয় বিবেচনায় রেখে অত্যন্ত সহানুভূতির সাথে মজুরি নির্ধারণ করা হয়।
১৩ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই অস্থিরতার সাথে কিছু শিল্প মালিকরা জড়িত আছেন। যারা ফ্যাসিস্ট সরকারের সময় মন্ত্রী, এমপি ছিলেন। ইন্দোনদাতাদের কঠোরভাবে দমন করা হবে।’
১৩ দিন আগে

প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। একইসাথে দেশের তৈরি...
১৪ দিন আগে

‘সুপিরিয়র সার্ভিসে আপনাদের প্রধানতম দায়িত্ব হলো রাষ্ট্রের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সমুন্নত রাখা এবং এর মাধ্যমে দেশের সকল কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন করার অনুকূল পরিবেশ নিশ্চিত করা।;
১৪ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী ভবিষ্যতে যাতে বাংলাদেশে আর কোনো দিন স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা বা স্বৈরশাসকের উৎপত্তি হতে না পারে, সে জন্য প্রাতিষ্ঠানিক চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করে ঐকমত্য ও সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করতে হবে যাতে তা টেকসই হয়।
১৫ দিন আগে


