লোড হচ্ছে...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩'শ অভিযোগ জমা পড়েছে। যার মধ্যে অর্ধেকই এসেছে কর্মকর্তাদের বিরুদ্ধে।
৫ ফেব্রুয়ারি, ২০২৬
নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্ম জেগে উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আল্লামা মামুনুল হক। তিনি বলেছেন, জুলাই বিপ্লবের চেতনাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে তরুণ সমাজ এখন দৃঢ়প্রতিজ্ঞ এবং এ শক্তিকেই ভবিষ্যৎ রাষ্ট্র বিনির্মাণের মূল চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।
৫ ফেব্রুয়ারি, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা নিয়ে যেকোনো অভিযোগ জানাতে এই সেলে যোগাযোগ করতে ফোন নম্বর দেয়া হয়েছে।
২ ফেব্রুয়ারি, ২০২৬
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন ছিল না। শনিবার (৩১ জানুয়ারি) ইসির ওয়েবসাইট থেকে ১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁসের’ অভিযোগের পরিপ্রেক্ষিতে এমন ব্যাখ্যা দিয়েছে সংস্থাটি।
১ ফেব্রুয়ারি, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে যাত্রী সাধারণ, ট্রেন ও রেল অবকাঠামোর ওপর সম্ভাব্য নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতামূলক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
১ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করতে প্রায় ৫০০ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক আসবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
২৩ জানুয়ারি, ২০২৬
আজ বৃহস্পতিবার শুরু হলো নির্বাচনী প্রচার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বুধবার প্রতীক বরাদ্দ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে মাঠে পর্যায়ে সংসদ নির্বাচনী প্রচারণায় নামছেন।
২২ জানুয়ারি, ২০২৬
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট দায়ের করা হয়েছে হাইকোর্টে । রোববার (১৮ জানুয়ারি) শাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। রিটে বলা হয়, নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের আগে সবধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে। এ অবস্থায় শাকসু নির্বাচন হতে দেওয়া আইনসংগত নয়। আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন হওয়ার কথা রয়েছে।
১৮ জানুয়ারি, ২০২৬
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেছেন, ছাত্রসংসদ নির্বাচনে ধারাবাহিকভাবে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে ছাত্রদল পেশিশক্তির ওপর ভর করে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করছে।
১৮ জানুয়ারি, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে লেফটেন্যান্ট কর্নেল (অব:) হেলাল উদ্দিনকে আহ্বায়ক ও মো. আলতাফ হোসাইনকে সদস্য সচিব করে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
১৫ জানুয়ারি, ২০২৬
ঢাকা থেকে ময়মনসিংহে গ্রামের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হলেন জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম। এ ঘটনায় আঘাতপ্রাপ্ত হন তার স্ত্রী ও ছোট ভাগ্নে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ডা. জাহেদুল ইসলাম। মঙ্গলবার (১৩ জানুয়ারি) মধ্যরাতে ঢাকার বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘটে এ দুর্ঘটনা
১৪ জানুয়ারি, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের সুস্পষ্ট রূপরেখা ও ১৫টি মৌলিক সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংগঠনটির মতে, কেবল ক্ষমতা পরিবর্তন নয়—গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিচার, সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তার প্রতিফলন ইশতেহারে স্পষ্টভাবে থাকতে হবে।
১৩ জানুয়ারি, ২০২৬

