
কোনো দেশের গোয়েন্দা সংস্থার সাথে বসা বা বৈঠক করার ইতিহাস জামায়াতে ইসলামীর নেই বলে জানিয়েছেন দলটির আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান।
বুধবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি।
রাজনৈতিক দল হিসেবে কোনো এজেন্সির সাথে নয়; বরং রাজনৈতিক প্রতিপক্ষ বা বন্ধুদের সাথে বসার কথা জানান ডা: শফিকুর রহমান।
তিনি বলেন, ‘যারা আমাদের কথা বলছেন, ডকুমেন্ট আছে তারা গিয়ে এজেন্সির সাথে বসেছেন।’
এর আগে, নিজের বক্তব্যে ভীনদেশী সংস্থার সাথে দেশের একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বৈঠক করার বিষয়টি সংসদে তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








