লোড হচ্ছে...
ভবিষ্যতে এতিমদের মধ্য থেকে কেউ যাতে প্রধানমন্ত্রী হতে পারে, দেশে এমন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে কাজ করার কথা জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।
১৯ ফেব্রুয়ারি, ২০২৬
সংসদ সদস্য হিসেবে ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন জামায়াতর নবনির্বাচিতরা।
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সরকারে কাছ থেকে শুল্কমুক্ত গাড়ি নেবেন না বিএনপির নবনির্বাচিত এমপিরা। একই সঙ্গে তারা কোনো সরকারি প্লটও নেবেন না বলে জানিয়েছেন।
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর দীর্ঘ বিরতি শেষে চতুর্থবারের মতো রাষ্ট্রক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। প্রথম ধাপে ৩০ সদস্যের একটি প্রাথমিক মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এর মধ্যে ১২ জন পূর্ণমন্ত্রী ও ১৮ জন প্রতিমন্ত্রী থাকছেন।
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
কিছু বিচ্ছিন্ন অনিয়ম ও পর্যবেক্ষকদের কাজে বাধার ঘটনা ঘটলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামগ্রিকভাবে শান্তিপূর্ণ, সহিংসতামুক্ত এবং সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংস্থাটি মনে করে, পূর্ববর্তী নির্বাচনের তুলনায় এবারের নির্বাচন ছিল বেশি নিরপেক্ষ ও উৎসবমুখর।
১৫ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান দেশব্যাপী জুলুম-অত্যাচার বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, “আমার কর্মীর গায়ে নয়, পারলে আমার গায়ে হাত দাও। এখনই দেশব্যাপী সব জুলুম-নির্যাতন বন্ধ করতে হবে।”
১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-নেতৃত্বাধীন জোটের জয়লাভের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং শতাধিক হামলার তথ্য তারা তালিকাভুক্ত করেছেন।
১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষণ মিশন বিশ্বাসযোগ্য ও দক্ষভাবে পরিচালিত উল্লেখ করেছে। তবে নারী প্রার্থীর স্বল্পতা, স্থানীয় সহিংসতা, অনলাইন বিভ্রান্তিমূলক প্রচারণা এবং কিছু প্রক্রিয়াগত সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগও প্রকাশ করা হয়েছে।
১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সরাসরি ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে জাতীয় সংসদে নিজেদের জায়গা করে নিয়েছেন ৭ জন নারী। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নারীর অংশগ্রহণ এবং নীতিনির্ধারণী পর্যায়ে তাদের এই উপস্থিতি অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনে নবনির্বাচিত সংসদ সদস্যের সরকারি ফলাফল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে ৩৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারান তিনি।
১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বিজয় অর্জন করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জিয়া পরিষদ এবং ইউট্যাব। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুম্মার নামাজ শেষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা অব্যাহত রয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা দেড়টা পর্যন্ত দেশের ২৯১টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিভিন্ন এলাকায় গণনা শেষে ধাপে ধাপে ফল প্রকাশ করা হচ্ছে।
১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকজন আলোচিত ও প্রভাবশালী প্রার্থী পরাজিত হয়েছেন। রাজনৈতিক অভিজ্ঞতা, শক্ত ঘাঁটি ও পরিচিত মুখ থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত ভোটারদের রায়ে বদলে গেছে অনেক আসনের হিসাব। খুলনা থেকে ঢাকা, বরিশাল থেকে কক্সবাজার—বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে হেভিওয়েট প্রার্থীদের হারিয়ে নতুন বার্তা দিয়েছেন ভোটাররা।
১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট পড়ার হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ। গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হয়।
১৩ ফেব্রুয়ারি, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে গঠিত এনসিপির ৬ শীর্ষ নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। এই ছয়জন জাতীয় সংসদে দলটির প্রতিনিধিত্ব করবেন।
১৩ ফেব্রুয়ারি, ২০২৬
সরকার ও নির্বাচন কমিশনের কিছু দুর্বলতা ও অনিয়ম থাকা সত্ত্বেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামগ্রিকভাবে দেশবাসী উপভোগ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
১২ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশে জাতীয় সংসদ বা স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে ভোটের ফলাফল দ্রুত এবং সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দেয়ার জন্য ইলেকশন কমিশন (ইসি) সম্প্রতি স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামের একটি অ্যাপ চালু করেছে। এই অ্যাপটি ব্যবহার করে ভোটাররা রিয়েল টাইমে ফলাফল দেখতে পারবেন এবং নির্বাচনি তথ্য সহজে জানতে পারবেন।
১২ ফেব্রুয়ারি, ২০২৬
আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সারাদেশে ভোটগ্রহণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হয়।
১২ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
১২ ফেব্রুয়ারি, ২০২৬

