
দেশের জেলায় জেলায় এবং প্রতিটি সংসদীয় আসনে সংসদ সদস্যদের নেতৃত্বে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নাজিবুর রহমান।
বুধবার জাতীয় সংসদের অধিবেশনে একটি বিলের সংশোধনী প্রস্তাবের ওপর বক্তব্য রাখার সময় স্পিকারের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি এ প্রস্তাব পেশ করেন।
একইসাথে প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের ভূত ও অভিযুক্ত কর্মকর্তাদের কেবল বদলি না করে খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনারও দাবি জানান তিনি।
আরো পড়ুন : ঢাকায় আশ্রয় নেয়া আ’লীগ নেতাকর্মীদের জন্য দুঃসংবাদ
সংসদে বক্তব্য রাখার সময় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমিরের দোকান পুড়িয়ে দেয়া ও লুটপাটের ঘটনার প্রসঙ্গ টেনে ব্যারিস্টার নাজিবুর রহমান বলেন, আমরা ফ্যাসিবাদবিরোধী অনেক কথাই অনেকভাবে বলি, সুন্দর সুন্দর বুলি কপচাই। কিন্তু এই ফ্যাসিবাদকে যদি আমরা প্রতিরোধ করতে না পারি, এর শিকড় যদি উপড়ে ফেলতে না পারি, তাহলে এই দেশ ভুক্তভোগী হবে এবং কোনো আইনের সুফল জনগণ ভোগ করতে পারবে না।
নিজের নির্বাচনি এলাকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে পাবনা-১ আসনের এই সংসদ সদস্য জানান, ওই ওসি ফেসবুকে আওয়ামী লীগের প্রশংসা করেছেন এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন—এ বিষয়ে লিখিত অভিযোগ ও পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পরও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
আরো পড়ুন : ভারতে পুলিশি নির্যাতনে জেলবন্দী মুসলিম যুবকের রহস্যজনক মৃত্যু, কী ঘটেছিল?
তিনি আরো বলেন, সম্প্রতি এক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি প্রকাশ্যে ওই ওসিকে হুমকি দিয়ে বলেছেন যে, তিনি মুখ খুললে ওসি থাকতে পারবেন না। প্রধানমন্ত্রীর দফতরের একজন সচিব মর্যাদার ব্যক্তির আশ্রয়-প্রশ্রয়ে থাকার কারণে ওই ওসির বদলি বা কোনো শাস্তি হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
বক্তব্যের দ্বিতীয় অংশে প্রস্তাবিত একটি আইনের ১৯তম দফায় ‘সরল বিশ্বাসে কৃত অপরাধের’ জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ফৌজদারি ও দেওয়ানি মামলা থেকে দায়মুক্তি (ইমিউনিটি) দেয়ার বিধানের তীব্র বিরোধিতা করেন ব্যারিস্টার নাজিবুর রহমান। তিনি বলেন, ২০১০ সালে প্রণীত একই ধরনের একটি আইন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করেছিল, যার অন্যতম প্রধান কারণ ছিল এই দায়মুক্তির বিধান।
শুধুমাত্র সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এমন সুরক্ষা বৈষম্যমূলক এবং উচ্চ আদালতের রায়ের পরিপন্থী উল্লেখ করে তা বাতিলের দাবি জানান তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








