প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক। সংগৃহীত

সংসদ অধিবেশন শেষে প্রত্যেক সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় শিগগিরই যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertisement

বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলীয় সংসদ সদস্যদের এ নির্দেশ দেন বলে জানা গেছে।

জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে এ বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। 

বৈঠকে বিএনপি দলীয় সংসদ সদস্যরা অংশ নেন। সেখানে দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোশাক শিল্প-কারখানার অস্থিরতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।